By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কেএমপির নবাগত কমিশনার মোজাম্মেল হকের দায়িত্বভার গ্রহণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কেএমপির নবাগত কমিশনার মোজাম্মেল হকের দায়িত্বভার গ্রহণ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কেএমপির নবাগত কমিশনার মোজাম্মেল হকের দায়িত্বভার গ্রহণ

Last updated: 2023/07/30 at 5:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মাসুদুর রহমান ভূঞার নিকট হতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ রবিবার (৩০ জুলাই) দুপুরে দায়িত্বভার গ্রহণ করলেন কেএমপি’র নবাগত কমিশনার মোঃ মোজাম্মেল হক।
নবাগত পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক পুলিশ কমিশনারের কার্যালয়ে বিদায়ী পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এরপর রীতি অনুযায়ী বিদায়ী পুলিশ দায়িত্বভার হস্তান্তর এবং নবাগত পুলিশ কমিশনারের দায়িত্বভার গ্রহণের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়।

দায়িত্বভার গ্রহণ করে নবাগত পুলিশ কমিশনার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

নবাগত কমিশনার মোজাম্মেল হকের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত : মোঃ মোজাম্মেল হক পাবনা জেলার চাটমোহর থানার শাহাপুর গ্রামের মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেনারি সায়েন্সে ডিগ্রী নিয়ে ১৯৯৪ সালে ভেটেনারি সার্জন পদে জয়পুর হাট জেলায় যোগদান করেন। সেখানে চাকুরীকালীন সময়ে তিনি ১৫ তম বিসিএস পুলিশ ক্যাডারে এএসপি পদে নিয়োগের জন্য পিএসসির সুপারিশ প্রাপ্ত হন। অনিবার্য কারনবশতঃ পুলিশে যোগদান না করে তিনি ভেটেনারি সার্জন ইশ্বরদী হিসেবে যোগদান করেন। এসময় তিনি ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারে এএসপি পদে নিয়োগের জন্য আবারও সুপারিশ লাভ করেন। তিনি ১৯৯৯সালে ২৫ জানুয়ারি সহকারী পুলিশ সুপার পদে নিয়োগ লাভ করেন। মৌলিক প্রশিক্ষণ শেষে ২০০১ সালে তিনি সহকারী পুলিশ সুপার পঞ্চগড় সার্কেল হিসেবে যোগদান করেন। ২০০৩ সালে সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজশাহী সদর সার্কেল হিসেবে নিয়োগ লাভ করেন। ২০০৫ সালে তিনি অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি নাটোর, রাজশাহী, কুমিল্লা এবং ঢাকা জেলায় কর্মরত ছিলেন। কুমিল্লা জেলায় থাকাকালীন সময়ে তিনি ২০০৭ সালের অক্টোবর মাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্য হিসেবে দারফুর, সুদান গমন করেন। ১৩ মাস জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কর্মের স্বীকৃতি স্বরূপ তিনি UN Peace keeping medal লাভ করেন।

২০১০ সালে ঢাকা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মকালীন সময়ে তিনি পুলিশ সুপার (এসপি) হিসেবে পদোন্নতি লাভ করেন এবং জয়পুরহাটে মাদক, সন্ত্রাস দমনের পাশাপাশি তিনি শিক্ষা বিস্তারের জন্য জয়পুরহাট পুলিশ লাইন একাডেমী প্রতিষ্ঠা করেন। এছাড়া বাংলাদেশে প্রথমবারের মত তিনি অবৈধ কিডনি কেনা-বেচার সংগে জড়িত একটি বড় চক্রকে গ্রেফতার করতে সক্ষম হোন। এই কাজের স্বীকৃতি স্বরূপ ২০১২ সালের পুলিশ উইকে তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) লাভ করেন। অতপর তিনি ২০১২ সাল থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত বগুড়া জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় সন্ত্রাস, জঙ্গিবাদ দমনের পাশাপাশি সমগ্র বগুড়া জেলা পুলিশেরর কার্যক্রমে তিনি Digitnfited করতে সক্ষম হন। এই কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৫ সালের পুলিশ উইকে তিনি আইজিপি ব্যাচ এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় কর্তৃক আইসিটি Digital Award লাভ করেন। ২০১৫ সালের জুন মাসে তিনি পুলিশ সুপার নওগাঁ হিসেবে বদলী হন।

নওগাঁ জেলায় কর্মকালীন সময়ে তিনি মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনের স্বীকৃতি স্বরূপ ২০১৬ সালের পুলিশ উইকে তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম লাভ করেন। ২০১৭ সালের আগষ্ট মাসে তিনি ডিসি (ক্রাইম) হিসেবে ঢাকা মেট্রো পলিট্রন পুলিশে যোগদান করেন। একই বছর নভেম্বর মাসে তিনি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০১৮ সালের জানুয়ারি মাসে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এ যোগদান করেন। র‌্যাব-১৩ এ রংপুর বিভাগে দায়িত্ব পালনকালে সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে অসীম সাহসিকতার পরিচয় দেয়ায় তিনি ২০১৯ সালের পুলিশ উইকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম সাহসিকতা লাভ করেন। র‌্যাব-১৩ রংপুর কর্মকালীন সময়ে তিনি জঙ্গিবাদ দমনে সকল র‌্যাব ব্যাটালিয়নের মধ্যে ১ম স্থান এবং সামগ্রীক মূল্যায়নে তৃতীয় স্থান লাভ করায় র‌্যাব এওয়ার্ড লাভ করেন। ২০১৯ থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত তিনি র‌্যাব-৪ মিরপুরের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। করোনাকালীন সময়ে তিনি মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি অস্ত্র উদ্ধার, মাদক দমন, সন্ত্রাস দমন, ক্লুলেস মামলা ডিটেক্ট এবং জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই কাজের স্বীকৃতি স্বরূপ তিনি জঙ্গি দমনে ১ম স্থান, ক্লুলেস মামলা ডিটেকশনে ১ম স্থান এবং সামগ্রিক ভাবে ২য় স্থান লাভ করায় সর্বমোটই ৩ ক্যাটাগরিতে তিনি র‌্যাব এওয়ার্ড লাভ করেন।

র‌্যাব-৪ এ কর্মকালীন সময়ে ২০২২ সালের মে মাসে তিনি ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করেন। ১৬/১০/২০২২ তারিখে তিনি হাইওয়ে পুলিশে যোগদান করেন। হাইওয়ে পুলিশে কর্মকালীন সময়ে মহাসড়কে অপরাধ দমন, দুর্ঘটনা হ্রাসকরণ, যানজট নিয়ন্ত্রণসহ ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গত ১৫ জুলাই, ২০২৩ তারিখে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলীর আদেশ লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিনয়ী, সদালপি এবং বন্ধু বৎসল। তিনি তার জন্মস্থান পাবনায় এবং পাবনার বাইরে অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং সেবাধর্মী প্রতিষ্ঠানের সংগে জড়িত। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং ৩ সন্তানের জনক। বড় মেয়ে এমবিবিএস ডাক্তার, ছেলে এলএলবি (অনার্স) সম্পন্ন করে এলএলএম করছে এবং ছোট মেয়ে একাদশ শ্রেনীর ছাত্রী।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লোকসান কাটিয়ে বিএনপির আয় ২ কোটি টাকা
Next Article কালকিনিতে কৃষককে গলাকেটে হত্যা, ছোট ভাইসহ গ্রেপ্তার ৪
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?