By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কেজি থেকে পোয়ায় নেমেছে পেঁয়াজ-কাঁচা ঝালের বেচা-কেনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > কেজি থেকে পোয়ায় নেমেছে পেঁয়াজ-কাঁচা ঝালের বেচা-কেনা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

কেজি থেকে পোয়ায় নেমেছে পেঁয়াজ-কাঁচা ঝালের বেচা-কেনা

Last updated: 2023/09/01 at 2:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : রেকর্ড গড়ে আলু, আদা, রসুন ও মরিচের দাম সপ্তাহজুড়ে থমকে থাকলেও খুলনার বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। এখন ক্রেতারা পেঁয়াজের দাম জিজ্ঞেস করলেই বিক্রেতারা বলেন, ‘এতো টাকা পোয়া’। মূলত অতিরিক্ত দামের কারণেই কেজির পেঁয়াজ বিক্রি এখন পোয়ায় (২৫০ গ্রাম) নেমেছে। বৃহস্পতিবার খুলনার বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। তবে সপ্তাহজুড়ে অন্যান্য সবজির দাম থমকে আছে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, শহরের সন্ধ্যা বাজার, গল্লামারী, বড়বাজারসহ বিভিন্ন বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা ও দেশি পেঁয়াজ ৯০ টাকা কেজি, যা গত সপ্তাহেও ছিল যথাক্রমে ৫০ টাকা ও ৭০ টাকা।

সপ্তাহজুড়ে আদা ২৮০, রসুন ২৪০, কাঁচামরিচ ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া করলা ৮০ থেকে ১০০ টাকা, টমেটো ১৬০, গাজর ২০০, শিম ৮০, বরবটি ৮০, মুলা ৬০, কচুরলতি ৮০, ঢ্যাঁড়স ৪০, কাকরোল ৬০, চিচিংগা ৬০ টাকা, শসা ৫০ টাকা, পাতাকপি ৮০ টাকা, সজিনা ২০০ টাকা, লাউ ৪০ থেকে ৫০ টাকা, জালি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা ও পটোল ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। উৎপাদন কম, আমদানি খরচ বেশি ও সরবরাহের ঘাটতির কারণে নিত্য প্রয়োজনীয় এসব সবজির দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের।

আলী আহমেদ নামের এক বিক্রেতা বলেন, ফসল ভালো হোক বা খারাপ, আমদানি কম হোক আর বেশি দাম বাড়ছেই। এটা যেন নিত্য ব্যাপার। এ নিয়ে কথা বলেও কোনো লাভ নেই। তবে দাম কম হলে আমরা কাস্টমারের কাছে বিক্রি করে শান্তি পাই। বাজারে কেউ আদা, রসুন, মরিচের কেজি কতো জিজ্ঞাসা করলে আমরা বলছি এতো টাকা পোয়া। ক্রেতারাও পোয়া হিসেবেই বেশি কিনছেন।

জাহিদুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, বলে লাভ নেই, কারণ বিক্রেতারা যে দামে বিক্রি করবে আমাদেরতো সেই দামেই কিনতে হবে। যারা কথা বলার বা তদারকি করার, তারা ঠিকমতো তাদের কাজ করে না বলেই বাজারের এই অবস্থা।

জহিরউদ্দিন নামে আরেক ক্রেতা বলেন, বিক্রেতারা ইচ্ছা করেই দাম বাড়ায়। মানুষ বেশি দামে বিক্রি করা জিনিসপত্র কেনা বন্ধ করে দিলে ব্যবসায়ীরা এমনিই দাম কমিয়ে দেবে। কিন্তু সেটাতো মানুষ করে না। যাদের টাকা আছে, তারা ঠিকই বেশি দাম দিয়ে কিনছে। তিনি আরও বলেন, ব্যবসায়ীরা কখন কোন জিনিসের দাম বাড়ায় তারাই ভালো জানে। আর বলির পাঠা শুধু আমাদের সাধারণ মানুষকে হতে হয়। কারণ দামতো কমবে না।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএনপি এ দেশের গণতন্ত্র বিকাশের প্রধান অন্তরায় : শ্রম প্রতিমন্ত্রী
Next Article খুলনায় আগস্টে ৭৪৪ জনের দেহে ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ৫ জনের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 3 hours ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 3 hours ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল সরকার

By Nayon Islam 3 hours ago
অর্থনীতিজাতীয়

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

By Nayon Islam 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?