By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কেজি ৪০০ টাকা: খুলনার বাজারে কাঁচা মরিচ আমদানির প্রভাব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কেজি ৪০০ টাকা: খুলনার বাজারে কাঁচা মরিচ আমদানির প্রভাব
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কেজি ৪০০ টাকা: খুলনার বাজারে কাঁচা মরিচ আমদানির প্রভাব

Last updated: 2023/07/03 at 12:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : ভোমরা স্থল বন্দর দিয়ে কাঁচা মরিচ প্রবেশের সংবাদে গত ২৪ ঘন্টায় খুলনার বাজারে কমে এসেছে দাম। মাত্র একদিন আগেও হাজার টাকা কেজি মূল্যের কাঁচা ঝাল রবিবার বিক্রি হয়েছে ৪০০ থেকে ৬০০ টাকায়। তিনদিন ধরে কাঁচা মরিচের ঝাজে নাকাল হয়ে পড়ে খুলনার মানুষ। শহর থেকে গ্রামের প্রত্যন্ত এলাকায়ও কাঁচা ঝালের দাপট নিয়ে আলোচনার ঝড় ওঠে। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই কি ভাবে কাঁচা মারিচের দর দ্বিগুণেরও বেশী কমে গেল সাধারণ মানুষের বোধগম্য নয়।

গত তিনদিন আগেও খুলনার গল্লামারী বড়বাজার সন্ধ্যা বাজারসহ বিভিন্ন বাজারে হাজার টাকা মূল্যে কাঁচা ঝালের কেজি বিক্রি হয়। বাজার করতে আসা বিভিন্ন ক্রেতা কাঁচা মরিচ কিনতে যেয়ে বিপাকে পড়েন। অনেকেই ১০০ টাকা দিয়ে মাত্র একশো গ্রাম কাঁচা ঝাল কিনে বাড়ি ফেরেন। আবার বহু জনেই কাঁচা ঝালের বদলে শুকনো মরিচ তরকারিতে ব্যবহার করতে শুরু করেন। এরই মধ্যে খুলনার পাইকারী বাজারে কাঁচা মরিচের দর ৮০০ টাকা থেকে মাত্র ৩৮০ থেকে ৪০০ টাকায় নেমে এসেছে। সবমিলিয়ে খুলনার সর্বত্রই এখনও চলছে কাঁচা ঝাল নিয়ে আলোচনা সমালোচনার ঝড়।

সূত্রমতে, রোববার বিকেল পাঁচটা পর্যন্ত ভোমরা স্থল বন্দর দিয়ে মোট ৫৫ টন কাঁচা ঝাল দেশে পৌঁছায়। এনিয়ে মোট ৯৩ টন কাঁচা মরিচ দেশে পৌঁছালো।  মোট ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। রোববার দুপুর বারটার দিকে ৬টি কাঁচামরিচ বোঝাই ভারতীয় ট্রাক ভোমরা স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।  ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ার সাথে সাথেই এর প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন বাজারে। ব্যবসায়ীরা আশা করছেন দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

এদিকে রোবার খুলনার বড়বাজারে যেয়ে দেখা যায় কাঁচা ঝালের কেজি বিক্রি হচ্ছে ৩৮০ থেকে মাত্র ৪০০ টাকা কেজিতে। বাজারের কাঁচামাল ব্যবসায়ী আমীর হোসেন পাটয়ারী বলেন, কিছু অসাধু পাকারী ব্যবসায়ীর সিন্ডিকেট করে দাম বৃদ্ধির কারণে ঝালের দাম বেড়ে যায়। তারা ভেবে ছিল এ পরিস্থিতি সারাজীবন থাকবে। তিনি বলেন, মাত্র ২৪ ঘন্টার মধ্যে কিভাবে পাইকারী ব্যবসায়ীরা ৮০০ টাকার জায়গায় ৩০০ থেকে ৩৫০ টাকা কেজিতে বিক্রি করছে আমরাও বুঝতে পারছি না।

সন্ধ্যা  বাজারের ব্যবসায়ী আজিজুর রহমান বলেন, পাইকারী ব্যবসায়ীরা ঝালের দাম কমিয়ে আনায় আমরাও কমদামে বিক্রি করছি। বাজার করতে এসেছেন বসুপাড়ার মহিউদ্দিন সেখ তিনি বলেন, এতদ্রুত কাঁচা ঝালের মূল্য কমে আসবে ভাবলে অবাক হতে হয়। কাঁচা ঝাল বা পেঁয়াজ স্টক করলেতো পঁচে জাবার কথা। কেন ব্যবসায়ীরা সমায়িক ভাবে দাম বাড়িয়ে দেয় বোধগম্য নয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোরেলগঞ্জে বিশ্বাস ফাউন্ডেশনের উদ্ধোধন
Next Article ডেঙ্গু মোকাবেলায় আরো কার্যকরী পদক্ষেপ নিতে হবে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 3 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনা সিটি কর্পোরেশন উদ্যোগে রমজানে নিত্যপণ্যের মূল্য পর্যবেক্ষণে বয়রা ও নিউ মার্কেট কাঁচা বাজার পরিদর্শন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?