By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কেন্দ্রীয় নেতাদের যে বার্তা দিলেন ‘আবেগাপ্লুত’ খালেদা জিয়া
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > কেন্দ্রীয় নেতাদের যে বার্তা দিলেন ‘আবেগাপ্লুত’ খালেদা জিয়া
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

কেন্দ্রীয় নেতাদের যে বার্তা দিলেন ‘আবেগাপ্লুত’ খালেদা জিয়া

Last updated: 2025/04/01 at 11:54 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : দলের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে ‘আবেগাপ্লুত’ বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘আপনাদের এত ত্যাগ ও সংগ্রাম বৃথা যাবে না, এবং কখনো যাবে না। আমাদের অবশ্যই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পরস্পরকে সহযোগিতা করতে হবে।’

সোমবার (৩১ মার্চ) রাতে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ভার্চুয়ালি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এই বার্তা দেন সাবেক এই প্রধানমন্ত্রী।

গত কয়েক বছরে ঈদের দিনে শুধুমাত্র বিএনপির স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন, কিন্তু এবার তিনি স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি দলের ভাইস-চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠন নেতাদের উপস্থিতিতে শুভেচ্ছা বিনিময় করেন। দীর্ঘদিন পর এমন এক ফ্রেমে সবাইকে একত্রে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি।

ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুরুতে দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে উপস্থিত সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়াকে বক্তব্য দেওয়ার অনুরোধ করেন। খালেদা জিয়া দেশবাসীকে ব্যক্তিগতভাবে ঈদের শুভেচ্ছা জানান এবং নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সাহায্য করেন।’

তিনি আরও বলেন, ‘দেশবাসীর ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জুলাই কন্যাদের সম্মানজনক মার্কিন পুরস্কার, যা বলছে যুক্তরাষ্ট্র
Next Article নরসিংদীতে গণপিটুনিতে দুই ভাই নিহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?