By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কেশবপুরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > কেশবপুরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

কেশবপুরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

Last updated: 2023/09/01 at 5:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : শুক্রবার সকালে (১ সেপ্টেম্বর) যশোরের কেশবপুরে আদালতের নির্দেশ অমান্য করে ভুমিদস্যুরা একটি পরিবারের জমি জবর-দখলের চেষ্টা চালায়। এসময় জমির মালিক কেশবপুর থানা পুলিশকে বিষয়টি জানালে থানার এস আই আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এব্যাপারে কেশবপুর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
ওই জমি নিয়ে যশোরের কেশবপুর বিজ্ঞ সহকারী জজ আদালতে একটি দেওয়ানী বনটক মামলা করেছেন মধ্যকুল গ্রামের মৃত্যু আব্দুল করিম খানের ওয়ারেশ গণ সালেহা খাতুনগংরা। যার মামলা নং- ১৪/৯৭। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলায় সকল পক্ষের আইনজীবির উপস্থিতিতে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী শেষে, কেশবপুর পৌর শহরের মধ্যকুল গ্রামের ৭৫ নং মৌজার সাবেক দাগ-৮৩৩, ৮৩৪, ৮৩৫, ৮৩৬, ৮৩৭ ও ৮৩৮, আর এস দাগ- ৩৪৩০, ৩৪৩১, ৩৪৩২, ৩৪৩৮সহ ১২টি দাগের, ১০১ শতক জমির উপর পরবর্তি আদেশ না হওয়া পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। যার আদেশ নম্বর- ০৩, তারিখ- ০৩/০৩/২০২২।
অভিযোগে জানা যায়, শুক্রবার সকালে পাশ^বর্তি মণিরামপুর উপজেলার চিনাটোলা গ্রামের আনছার আলি মোড়লের ছেলে জাকির হোসেন শিমুল ও তার ভাই মোশারাফ হোসেনের নেতৃত্বে ৮/১০ জন যুবক মধ্যকুল গ্রামের মৃত করিম খানের ছেলে ওয়াজেদ খানের দখলীয় জমিতে, আদালতের আদেশ অমান্য করে ৩৪৩০, ৩৪৩১ দাগসহ ৩টি দাগে জোর পূর্বক প্রবেশ করে ৮টি সিমেন্টের পিলার পুতে সেখানে জমির সীমানা নিদ্ধারণ করার চেষ্টা করে। এসময় জমির মালিকের বর্গাদার আতিয়ার রহমান আতি, বিষয়টি তাকে জানালে তিনি ঘটনাস্থলে ছুটে যায়। এসময় বাঁধা-নিষেধ করলে শিমুলগংরা জমির মালিকের ওপর চড়াও হয়। এসময় তিনি দ্রুত থানায় গিয়ে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ আসতে দেখে তারা পালিয়ে যায়। ওই জমিতে মৎস্য ঘের রয়েছে বলে জানা যায়।
এব্যাপারে জাকির হোসেন শিমুলের কাছে জানতে চাইলে সে জানায়, আমি ওই জমি সম্প্রতি খরিদ করেছি। আমার জমি আমি দখলে নেব। আদালতের নিষেধাজ্ঞা আমি মানিনা।
জমির মালিক ওয়াজেদ খান বলেন, ওই জমিতে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞাসহ মামলা বিচারাধীর রয়েছে। এছাড়া আমি ওই জমি ৩০ বছর ধরে ভোগ দখলে আছি। এবই মধ্যে শিমুলগংরা মধ্যকুল গ্রামের একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্টীর মাধ্যমে আমার জমি জোর পূর্বক দখলে নেয়ার জন্য চেষ্টা করছে।
কেশবপুর থানার এস আই আবুল হোসেন বলেন, জমি দখলের খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্সনিয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে যায়। আমি যাওয়ার আগেই তারা চলে যায়। এছাড়া বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞার আদেশ ও ইনফার্মিশন শ্লিপ পর্যালোচনা করে দেখা যায়, ওই সকল জমিতে পরবর্তি আদেশ না হওয়া পর্যন্ত বর্তমানে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা বলবত রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া, ক্রেতা কম
Next Article এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ কাল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 26 minutes ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 29 minutes ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 32 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 49 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?