By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কেশবপুরে চার মাস খুঁড়ে রাখা হয়েছে রাস্তা: জনদুর্ভোগ চরমে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > কেশবপুরে চার মাস খুঁড়ে রাখা হয়েছে রাস্তা: জনদুর্ভোগ চরমে
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

কেশবপুরে চার মাস খুঁড়ে রাখা হয়েছে রাস্তা: জনদুর্ভোগ চরমে

Last updated: 2024/04/03 at 2:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

আশরাফুজ্জামান, কেশবপুর : যশোরের কেশবপুরে চার মাস ধরে দশ গ্রামের মানুষের মাতায়াতে ব্যবহৃত একটি মাটির রাস্তা পাকাকরণ করতে খুঁড়ে রাখা হয়েছে। সম্প্রতি বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে খুঁড়ে রাখা ওই সড়ক। সড়কের এ কাজে। কাজে ধীরগতির কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। নির্দিষ্ট সময়ের ভেতর সড়ক পাকাকরণের কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা নেই বলে ঠিকাদার সূত্রে জানা গেছে। ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষের ভেতর তীব্র ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্ট ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০২০ সালের ডিসেম্বর মাসে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বুড়িতলা-গড়ভাঙ্গা সড়কের ইশরাত আলী মাস্টারের বাড়ি হতে গড়ভাঙ্গা বাজার পর্যন্ত ৮৬০ মিটার মাটির রাস্তাটি পাকাকরণের কাজ শুরু হয়। কাজটি যশোরের বনান্তর ট্রেডিং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান করছে। এপ্রিল মাসে নতুন এ সড়কের কাজসম্পন্নের কথা রয়েছে। তবে শুরু থেকেই এ কাজে রয়েছে চরম ধীরগতি। সড়কটি চার মাস ধরে খুঁড়ে (বক্স কাটিং) রেখে বর্তমানে বালু ফেলার কাজ চলছে। সম্প্রতি বৃষ্টি হওয়ায় জলাবদ্ধ হয়ে পড়েছে খুঁড়ে রাখা ওই সড়ক। সড়কের এ কাজে ধীরগতির কারণে উপজেলার বেলকাটি, সাগদত্তকাটি, পাঁচবাকারর্শী, গড়ভাঙ্গা, ইমাননগর, মুজগুন্নিসহ ১০ গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। সড়ক দিয়ে চলাচলকারী শিক্ষার্থী রনি হোসেন বলেন, দীর্ঘদিন রাস্তা খুঁড়ে রাখার কারণে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। সড়কের কাজ চলছে খুবই ধীর গতিতে। ওই সড়কের পানি সেচ দেওয়ার সময় বেলকাটি গ্রামের জামে মসজিদের মুয়াজ্জিন মশিয়ার রহমান বলেন, বৃষ্টি হলেই খুঁড়ে রাখা রাস্তায় পানি জমে যায়। এলাকাবাসীর যাতায়াতের জন্য জলাবদ্ধ পানি সেচ দিয়ে চলাচল উপযোগী করে তোলা হয়। পাঁজিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার রফিকুল ইসলাম বুলু বলেন, ‘গতবছর ডিসেম্বর মাসে রাস্তাটি পিচ দিয়ে পাকাকরণের জন্য খুঁড়ে রাখা হয়। এই সময়ের মধ্যে ওই রাজা দিয়ে ১০ গ্রামের হাজারো মানুষ ঠিকভাবে যাতায়াত করতে পারছে না। ঠিকাদারের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। বৃষ্টি হলেই রাস্তার কয়েক জায়গায় হাটুপানি হয়। এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে রয়েছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকেও জানিয়েছি’। সড়কের কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান বনান্তর ট্রেডিংয়ের ম্যানেজার মুকুল হোসেন বলেন, ‘হঠাৎ কোনো মাটির রাস্তা পিচ (পাকাকরণ) করতে হলে একটু সময় দিতে হয়। তবে রাস্তাটি খোঁড়ার পর। বালু দিতে দেরি হওয়ায় একটু বেশি সময় লেগে গেছে। গতকাল বালু ফেলানোর কাজ শেষ হলেই পর্যায়ক্রমে রাস্তাটি পাকাকরণ করতে অন্যান্য কাজ করা হবে’। এক প্রশ্নের গতবছর ডিসেম্বর মাসে রাস্তাটি পিচ দিয়ে পাকাকরণের জন্য খুঁড়ে রাখা হয়। এই সময়ের মধ্যে ওই রাস্তা দিয়ে ১০ গ্রামের হাজারো মানুষ ঠিকভাবে যাতায়াত করতে পারছে না জবাবে তিনি আরো বলেন, ‘বিভিন্ন কারণে নির্দিষ্ট সময়ের ভেতর এ রাস্তাটি পাকাকরণ করা সম্ভব হচ্ছে না। সময় বৃদ্ধি করার সুযোগ রয়েছে। আগামী দুই মাসের ভেতর রাস্তাটির কাজসম্পন্ন করা হবে’। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা
বলেন, ‘ওই সড়ক পাকাকরণের কাজ শুরুর তারিখ ছিল ২০২৩ সালের ৪ অক্টোবর। এপ্রিল মাসের ভেতর কাজ সম্পন্নের কথা রয়েছে। বালু ফেলতে দেরি হওয়ায় কাজে ধীরগতি হয়েছে। বর্তমানে ওই সড়কের কাজ চলমান রয়েছে। কাজ দ্রুত করতে ঠিকাদারকে বলা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
Next Article চেতনায় কুষ্টিয়া পত্রিকার আলোচনা সভা ও দোয়া
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 6 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?