By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কেশবপুরে বিএনপির ছত্রচ্ছায়ায় চাঁদাবাজি হামলা ভাংচুর!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > কেশবপুরে বিএনপির ছত্রচ্ছায়ায় চাঁদাবাজি হামলা ভাংচুর!
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

কেশবপুরে বিএনপির ছত্রচ্ছায়ায় চাঁদাবাজি হামলা ভাংচুর!

Last updated: 2025/01/08 at 4:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

শহিদ জয়, যশোর : যশোর জেলার কেশবপুর উপজেলার জাতীয় পার্টি ও আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতারা ভোল পাল্টিয়ে পাল্টি খেয়ে এখন বিএনপির ঘাড়ে।
বিএনপির ঘাড়ে ভর করে তারা এখন সংখ্যালঘু পরিবারসহ আ‘লীগের নেতা-কর্মিদের বাড়িতে হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এসব ঘটনার সম্পর্কে স্থানীয় বিএনপি নেতার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা।
বিভিন্ন সূত্র থেকে অভিযোগে পাওয়া তথ্য মতো জানা গেছে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের নেতা বালঘাট গ্রামের বজলু ঢালির ছেলে সিন্টু ঢালি ও একই গ্রামের শওকত ঢালির ছেলে সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ কুদ্দুস এবং হদ গ্রামের শের আলির ছেলে আ‘লীগ নেতা আসাদুল্যাসহ এলাকার বেশ কয়েকজন আ‘লীগ ও সেচ্ছাসেবক লীগ নেতা, তাদের ভোল পাল্টিয়ে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহির বিশ্বাসের সাথে হাত মিলিয়ে তাদের পূর্বের অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসী জানায়।
এদের মধ্যে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহির বিশ্বাসইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ছিলেন। দল থেকে পদত্যাগ না করে তিনি বিএনপিতে যোগ দেন বলে জানা গেছে। এছাড়া, অভিযুক্ত সিন্টু ঢালি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের
১৮ ও আব্দুল কুদ্দুস ঢালি ২৬ নম্বর সদস্য। আব্দুল কুদ্দুস ঢালি গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০২৪) আ‘লীগের মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক এবং আসাদুল ঢালি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন।
এছাড়া, পাঁজিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দীনের ছেলে ডালিমও সেচ্ছাসেবক লীগের ১৭ নম্বর সদস্য এবং দ্বাদশ জাতীয় সদস্য নির্বাচনে নৌকা প্রতিকের শাহীন চাকলাদারের নির্বাচন পরিচালনা কমিটির ৮১ নম্বর সদস্য ছিলেন।
এসব সেচ্ছাসেবক লীগ নেতারা বর্তমানে স্থানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় থেকে বিএনপির নেতাকর্মি পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাদের হাত থেকে রক্ষা পাচ্ছেনা এলাকার সংখ্যালঘু পরিবারের সদস্যরাও। এদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মহির বিশ্বাস।
সম্প্রতি পাঁজিয়ার ঘের ব্যবসায়ী যুবলীগ নেতা নাজমুল হোসেনের স্ত্রী ফতেমাতুজ জোহরা বিএনপি নেতা মহির বিশ্বাস, সেচ্ছাসেবক লীগ নেতা সিন্টু ও কুদ্দুসসহ ৮জনের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির অভিযোগ করেছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও থামছে না তাদের কর্মকান্ড।
এরপর বিএনপি নেতা মহির বিশ্বাস ও সেচ্ছাসেবক লীগের নেতারা একজোট হয়ে আরো বেপরোয়া হয়ে উঠেছে। তারা থানা থেকে অভিযোগ তুলে নেয়ার জন্য নাজমুল হোসেনের পরিবারের উপর বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছে বলে জানা গেছে। তাদের বর্তমানে মুল টার্গেট হলো আ‘লীগের নেতাকর্মি এবং এলাকার সংখ্যালঘু পরিবার। স্বৈরাচারী আ‘লীগ সরকারের পতনের পর থেকে পাঁজিয়া এলাকায় নিরব চাঁদাবাজি বেড়েছে।
এসব ব্যাপারে জানতে আব্দুল কুদ্দসের ০১৭৮১ ১৬১০৮১ মোবাইল নম্বরে ফোন দিলে তার পিতা শতকত ঢালি ফোনটি রিসিভ করেন। তিনি জানান, তার ছেলে কুদ্দুস বিএনপি করে।
বিএনপি নেতা মহির বিশ্বাস বলেন, আমি পাঁজিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ছিলাম। এরপর দল থেকে পদত্যাগ না করে বিএনপিতে যোগদান করি। এছাড়া সিন্টু, কুদ্দুস, আসাদুল ও রানা এরা কেউ জামায়াত, আ‘লীগ ও বিএনপি করে। নাজমুলের ঘের সংক্রান্ত বিষয় নিয়ে তাদের সাথে বর্তমানে কয়েকটি সালিশ বিচার করেছি মাত্র।
জানতে চাইলে পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমএ হালিম বলেন, মহির বিশ্বাস ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ছিলেন। তিনি দল থেকে পদত্যাগ না করে বিএনপিতে এসেছেন। এছাড়া সিন্টু, কুদ্দুস, ও আসাদুল এরা সবাই আওয়ামী
সেচ্ছাসেবক লীগের নেতাকর্মি। এরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের
প্রার্থী শাহীন চাকলাদারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন।
তিনি বলেন, বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাসী ও ঘের দখলবাজদের কোনো স্থান নেই। ভুক্তভোগীরা এসব ঘটনায় আমাদের কাছে অভিযোগ করলে আমরা বিষয়গুলি দেখব।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালীগঞ্জে হাফেজ ঐক্য কল্যাণ ফাউন্ডেশন এর বাৎসরিক সভা
Next Article কালীগঞ্জের শ্রদ্ধেয় শিক্ষক লুৎফর রহমানের যানাযায় হাজারো মানুষ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ

By জন্মভূমি ডেস্ক 1 minute ago
খুলনা

শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের হত্যাবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া

By জন্মভূমি ডেস্ক 51 minutes ago
বাগেরহাট

ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন

By জন্মভূমি ডেস্ক 53 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

কলকাতা থেকে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?