By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কেশবপুরে ভোরের কুয়াশায় আচ্ছন্নতায় শীতের আগমনী বার্তা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > কেশবপুরে ভোরের কুয়াশায় আচ্ছন্নতায় শীতের আগমনী বার্তা
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

কেশবপুরে ভোরের কুয়াশায় আচ্ছন্নতায় শীতের আগমনী বার্তা

Last updated: 2024/11/13 at 1:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুর গ্রামাঞ্চলে ভোরের কুয়াশায় আচ্ছন্নতায় শিশির ভেজা ঘাস আর কুয়াশায় মোড়ানো পথ জানান দিচ্ছে শীতের আগাম বার্তা। দিনের বেশিরভাগ সময় গরম থাকলেও গত কয়েকদিন ধরে সকাল সন্ধ্যা অনুভব হচ্ছে শীত। শীতের আগমনী বার্তায় নতুন রূপে সাজতে শুরু করেছে প্রকৃতি। রাতভর হালকা থেকে মাঝারি কুয়াশা সকাল পর্যন্ত চাঁদরের
মতো বিছিয়ে থাকছে দিগন্তজুড়ে। কমতে শুরু করেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রাও। শিশির ভেজা ও কুয়াশায় আচ্ছন্নতা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শহরের দালান কোঠায় শীতের পরশ একটু দেরিতে এলেও কেশবপুর উপজেলার গ্রামাঞ্চলে এরই মধ্যে দেখা মিলছে কুয়াশার। গত কয়েকদিন ধরে কুয়াশার চাদরে মোড়া গ্রামীণ পথ-ঘাট, সবুজ প্রান্তর। শিশির ভেজা সবুজ ঘাসের ওপর ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙয়ের ঝিলিক দেখা গেছে। দূর থেকে দেখলে মনে হয় ঘাসের মাথায় যেন মুক্তোর মতো শিশির কণা জমে আছে। এমন সকালের সৌন্দর্য কেবল দেখা মিলবে এ বাংলায়। এরই মধ্যে খেজুর গাছ কেটে খেজুর রস আরোহনের প্রস্তুতি নিচ্ছেন গাছিরা। বিভিন্ন বাজারে দখল করে নিচ্ছে শীতের আগাম
শাকসবজি। শীতকে ঘিরে সক্রিয় হচ্ছে গ্রাম অঞ্চলের পিঠাপুলির দোকানগুলো। বেশি শীত পড়লেও নতুন ধানের পিঠা-পুলীর উৎসবে গ্রাম-বাংলার জীবন হয়ে ওঠে রঙিন। শীতের আমেজে নবান্নের আয়োজন চলে বাঙালির আঙিনায়। শীতের আগমনী বার্তায় নতুন রূপে সাজতে শুরু করেছে প্রকৃতি। গ্রামবাংলার সাধারণ মানুষেরা বলছেন, অপ্রাপ্তি আর দুঃখ- বেদনা যতই থাকুক, হেমন্ত এলে প্রকৃতির মতো তাদের জীবনেও যেন এক শীতলতা, যেন এক অন্য রকম অনুভূতি তৈরি হয়। প্রতাপপুর এলাকার কুদ্দুস হোসেন বলেন, এবার আগাম শীতের আভাস পাওয়া যাচ্ছে। শীতে শাকসবজির বেশি আবাদ হয়। নতুন ধান কাটা শুরু হয়। সাতবাড়িয়া এলাকার রুবেল হোসেন বলেন, শীত নামার আগেই ভাসমান দোকানগুলোতে পিঠাপুলি বিক্রি শুরু করেছে। নতুন খেজুরের রসের গুড়ের পিঠা বেশ মজা। উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, এখানে সকালে ও রাতে আমরা শীতের ছোঁয়া পাচ্ছি। তাপমাত্রারও কিছুটা পরিবর্তন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, কয়েকদিন ধরে শীতের আমেজ অনুভূত হচ্ছে। শীত নিয়ে দুস্থ ও খেটে খাওয়া মানুষের দূর্ভোগ লাঘবে প্রতি বছরের মতো এবারো আমাদের প্রস্তুতি রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রোজি কবির আর নেই
Next Article জলবিদ্যুৎ ভাগাভাগিতে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির প্রস্তাব ড. ইউনূসের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন, বাজার মূল্য ৮শ কোটি টাকা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 13 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?