বিজ্ঞপ্তি : মারাত্মক রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। দ্রুত বাড়ছে ডেঙ্গু রোগী। পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানিও। ডেঙ্গু মৌসুম আসার আগেই চলতি বছরে ইতিমধ্যে সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন উল্লেখ করে খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ডেঙ্গু নতুন কোনো রোগ নয়। এটা প্রতিকারের জন্য খুলনা সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল, তাতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
নেতৃবৃন্দ বলেছেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে চারজন ডেঙ্গু রোগী। চলতি বছরে খুলনায় সর্বমোট ৬৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। শনিবার (৮ জুলাই) মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, প্রতিবছর নগরবাসীর ওপর করের বোঝা চাপানো হচ্ছে। কিন্তু মশা মারার নাম নেই। অবিলম্বে এডিস মশার কবল থেকে নগরবাসীকে রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নিতে সিটি করপোরেশনকে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানান। বিএনপি নেতারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। নিজ নিজ বাড়িতে বা পাড়ার যেসব স্থানে এডিস মশার প্রজনন ক্ষেত্র রয়েছে সেগুলোও ধ্বংস করে নিজের সুরক্ষা নিজেদের তৈরি করতে হবে। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান,মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত