By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কেসিসিতে ডেঙ্গু রোধে নগরী পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ক সভা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কেসিসিতে ডেঙ্গু রোধে নগরী পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ক সভা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কেসিসিতে ডেঙ্গু রোধে নগরী পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ক সভা

Last updated: 2023/07/19 at 5:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ রোধকল্পে খুলনা মহনগরী এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে এক সভা মঙ্গলবার বিকাল ৩টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। নগরীতে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় নবনির্বাচিত মেয়র বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ ছড়িয়ে পড়েছে। নগরীতে এ রোগের সংক্রমণ রোধে প্রতিরোধমূলক সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। মশাবাহিত এ রোগের সংক্রমণ রোধে তিনি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আরো দয়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।
সভায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারনার পাশাপাশি উঠান বৈঠকের আয়োজন ও জুম্মার নামাজের সময় মসজিদে মসজিদে মুসল্লীদের সচেতন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বিদ্যমান ঝোপঝাড় ও চকুরিপানা পরিস্কারসহ নিজ-নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নগরীকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি। নগরীর ড্রেন, ফুটপাথ রাস্তাঘাটের পরিচ্ছন্নতার কাজ আরো গতিশীল করার বিষয়ে মতামত তুলে ধরে তিনি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। একইসাথে তিনি ডেঙ্গু ও চিকনগুনিয়ার সংক্রমণ রোধে নিজ নিজ এলাকায় একযোগে কাজ করার জন্য সকল জনপ্রতিনিধিদের প্রতিও আহবান জানান।
কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, নুরুন্নাহার এ্যানী, মোল্লা মারুফ রশীদ, মো: জিয়াউর রহমান, মোহাম্মদ মোস্তফা, মো: খালিদ হোসেন, জেমস সুকুমার মন্ডল, কামাল আহমেদ চৌধুরী, এ্যাড. মো: মাসুম বিল্লাহ, নব কুমার সাহা, মোড়ল নূর মোহাম্মদ, নিয়ামুল করিম ফিনিক্স, মো: আশরাফুল আলম, এম এ বাতেন, সুজানা লোপা বাড়ৈ, রেহেনা পারভীন, রোকেয়া রহমান প্রমুখ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০টায় ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে নগরীতে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছা পৌরসভায় সোলার স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন
Next Article বিএনপি-জামাত কখনও দেশের উন্নয়ন চায় না আওয়ামী লীগ দেশের উন্নয়নেই বিশ্বাসী : এমপি বাবু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 5 hours ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 5 hours ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?