By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কেসিসির বিভিন্ন সড়ক, ভবন ও স্থাপনাসমূহ বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের লক্ষ্যে সভা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > কেসিসির বিভিন্ন সড়ক, ভবন ও স্থাপনাসমূহ বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের লক্ষ্যে সভা
Uncategorized

কেসিসির বিভিন্ন সড়ক, ভবন ও স্থাপনাসমূহ বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের লক্ষ্যে সভা

Last updated: 2022/09/19 at 12:23 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট
খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক, ভবন ও স্থাপনাসমূহ বীর মুক্তিযোদ্ধাগণের নামে নামকরণের লক্ষ্যে গঠিত যাচাই-বাছাই উপকমিটির এক সভা রবিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
উল্লেখ্য, সরকারি নির্দেশনা মোতাবেক ইতোপূর্বে খুলনা মহানগরীর সড়ক, ভবন ও স্থাপনাসমূহের নামকরণের লক্ষ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিকট হতে আবেদন আহবান করা হলে ৪১ টি আবেদন পাওয়া যায় এবং কেসিসি’র সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ নীতিমালা ২০১৪ এর ৪ (১) নং ক্রমিকের আলোকে একটি যাচাই-বাছাই উপকমিটি গঠন করা হয়।
সভায় সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা ও সম্মান প্রদানের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। তারই অংশ হিসেবে বীরমুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে এবং স্মরণীয় করে রাখতে মহনগরী এলাকার সড়ক, ভবন ও উল্লেখযোগ্য স্থাপনাসমূহ তাঁদের নামে নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত তথ্য উপাত্ত সংগ্রহ এবং নামকরণের লক্ষ্যে প্রস্তাবিত সড়কসমূহের পূর্ণাঙ্গ স্কেচ ম্যাপ প্রস্তুতকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
যাচাই-বাছাই উপকমিটির সভাপতি ও কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেয়র প্যানেলের সদস্য মোঃ আলী আকবর টিপু, শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, শেখ মোঃ গাউসুল আজম, কাজী আবুল কালাম আজাদ বিকু, আলহাজ্ব ইমাম হাসান চৌধুরী ময়না, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, শেখ আমেনা হালিম বেবী, মাহমুদা বেগম, কনিকা সাহা, মাজেদা খাতুন, রেকসনা কালাম লিলি, সচিব মোঃ আজমুল হক, প্রধান প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলাম, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিটের কমান্ডের কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ইউনিট কমান্ডের কমান্ডার সরদার মাহাবুবার রহমান, কেসিসি’র এস্টেট অফিসার মোঃ নূরুজ্জামান তালুকদার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 19, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আজ মহারানীর মহাপ্রস্থান, প্রস্তুত ব্রিটেন
Next Article দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়ন বাংলাদেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 minutes ago
আন্তর্জাতিক

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সাংবাদিক সিরাজুল ইসলামের ধ্বংস চিত বাড়ির বিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুতি

By Correspondent 1 hour ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 5 days ago
Uncategorized

যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

By জন্মভূমি ডেস্ক 5 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?