By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কেসিসি’র সাবেক কাউন্সিলর টিপু হত্যা মামলা: দু’ আসামি কারাগারে, রিমাণ্ড চায়নি পুলিশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > কেসিসি’র সাবেক কাউন্সিলর টিপু হত্যা মামলা: দু’ আসামি কারাগারে, রিমাণ্ড চায়নি পুলিশ
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেসিসি’র সাবেক কাউন্সিলর টিপু হত্যা মামলা: দু’ আসামি কারাগারে, রিমাণ্ড চায়নি পুলিশ

Last updated: 2025/01/11 at 8:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : কক্সবাজার সদর মডেল থানা এলাকায় আততায়ীর আগ্নেয়াস্ত্রের গুলিতে নিহত খুলনা সিটি কর্পোরেশন-কেসিসি’র সাবের কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু (৫৫) হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া দুই জনকে শানবার দুপুরে থানা পুলিশ আদালতে সোপর্দ করেছে। তবে, রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে তাদেরকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়নি।
আসামিরা হচ্ছেন, কেসিসি’র ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়াামী লীগের ওই ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেখার ওরফে চালু এবং কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা মেজবাহ উল্লাহ ভুট্টো। র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন এর একটি টিম তাদেরকে ওই শহরের ভিন্ন-ভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছিল। শনিবার দুপুরে তাদেরকে থানায় হস্তান্তরের পর পুলিশ দু’ অভিযুক্তকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করে। পরবর্তীতে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শুক্রবার নিহতের ভগ্নিপতি ইউনুস আলী শেখ কক্সবাজার সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন। তবে হত্যাকাণ্ডের কারণ কি হতে পারে, এ ব্যাপারে তিনি এজাহারে কিছু উল্লেখ করেননি বলে পুলিশ জানিয়েছে।
থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ নূরুজ্জামান দৈনিক জন্মভূমিকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে পিস্তলের একটি গুলির খোসা আলামত হিসেবে জব্দ হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে খুনের রহস্য উদঘাটন, ঘাতকের ব্যাবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার ও জড়িত অন্য আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। যদিও দুই আসামিকে রিমাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদনের ব্যাপারে রাত ৮ পর্যন্ত সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে তিনি জানিয়েছেন।
র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে কক্সবাজার শহরে সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে রাস্তার ফুটপাতে অজ্ঞাত সন্ত্রাসীরা গোলাম রব্বানী টিপুর মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে টিপু বৃহস্পতিবার সকালে আসামি শেখ হাসান ইফতেখার ওরফে চালুর সাথে রুমি নামে এক নারীসহ কক্সবাজারের গোল্ডেন হিল হোটেলে ওঠেন জানিয়ে র‌্যাব-১৫ এর লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন একটি সংবাদ মাধ্যমকে বলেন, সন্ধ্যার পর ওই নারীকে সঙ্গে নিয়ে টিপু হোটেল থেকে বের হন। হত্যাকাণ্ডের পর থেকে সেই নারী পলাতক রয়েছে।
কি হতে পারে হত্যাকাণ্ডের মোটিভ? এ ব্যাপারে থানা পুলিশ এখনও নিশ্চিত কিছু জানতে পারেনি। স্থানীয় কয়েকটি সূত্র বলছেন, নিহত গোলাম রব্বানী টিপু ৯০ দশকের শেষের দিকে চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে অপরাধ জগতে যুক্ত হন। ওই সংগঠনের এক নেতার সাথে মতবিরোধের জেরে পরবর্তীতে তিনি আরেকটি চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। বিগত আওয়ামী শাসনামলে তিনি শেখ সোহেল এবং কয়েকজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থেকে মহানগরী খুলনার অপরাধ জগতে দাপুটে প্রভাব বিস্ত্রা করেছিলেন। তিনি পাশর্^বর্তী দেশ মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে মাদক কারবার পরিচালনা করতেন। পাট ব্যাবসায়ী, তেলের ডিপোসহ বিভিন্ন স্থান থেকে চাঁদাবাজি করতেন। তিনি নগরীর দৌলতপুর থানা এলাকায় দিনে-দুপুরে ফিল্মি স্টাইলে খুন হওয়া ঠিকাদার হুজি শহিদসহ দুইটি হত্যা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 11, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
Next Article সাতক্ষীরায় পাবদা মাছ চাষে মৎস্য চাষীদের সফলতা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago
খুলনা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের মধুর মান ক্ষুন্ন করছে ভেজাল মধুতে

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?