By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কেসিসি নির্বাচন: সাধারণ ওয়ার্ডে পুরুষদের সাথে লড়ছেন জেপির দুই নেত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কেসিসি নির্বাচন: সাধারণ ওয়ার্ডে পুরুষদের সাথে লড়ছেন জেপির দুই নেত্রী
খুলনানির্বাচনী পরিক্রমাশীর্ষ খবর/ তাজা খবর

কেসিসি নির্বাচন: সাধারণ ওয়ার্ডে পুরুষদের সাথে লড়ছেন জেপির দুই নেত্রী

Last updated: 2023/06/10 at 3:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

 ঋণের টাকায় নির্বাচন,  চারজনের মনোনয়ন প্রত্যাহার

এম সাইফুল ইসলাম : খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ওয়ার্ডে পুরুষদের সাথে দু’জন নারী প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দু’জনই জাতীয় পার্টি (জেপি)র আলাদা আলাদা ইউনিটে দায়িত্ব পালন করছেন।
সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মোট ছয়জন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে চারজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। যার ফলে ভোটের যুদ্ধে মাঠে থাকছেন দুই নারী প্রার্থী। তারা হলেন ১৯ নম্বর ওয়ার্ডের রোজিনা শেখ আয়শা ও ৩০ নম্বর ওয়ার্ডের ফরিদা বেগম। আর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ১৬ নম্বর ওয়ার্ডের তাহেরা খাতুন, ২১ নম্বর ওয়ার্ডের মুক্তা বেগম, ২৫ নম্বর ওয়ার্ডের মোছা. নাজমুন্নাহার ও ২৭ নম্বর ওয়ার্ডের হোসনে আরা।
খোঁজ নিয়ে জানা গেছে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা ঘেঁটে দেখা গেছে, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রোজিনা শেখ আয়শার বয়স ৩২ বছর। এখনো বিয়ে করেননি, স্ব-শিক্ষিত। তাঁর ঘরোয়া ব্যবসা রয়েছে। ওই ব্যবসা থেকে বছরে তিনি আয় করেন দেড় লাখ টাকা। এ ছাড়া একতলা একটি বাড়ি রয়েছে তাঁর। আর নগদ টাকা রয়েছে ৩০ হাজার। এর বাইরে হলফনামায় তিনি আর কোনো সম্পদের বিবরণ দেননি। রোজিনা শেখ নির্বাচনে খরচ করতে চান ১ লাখ ২০ হাজার টাকা। এর মধ্যে তিনি নিজের ব্যবসা থেকে আয় করা ২০ হাজার টাকা খরচ করবেন। ভাইয়ের কাছ থেকে ধার নেবেন ২৫ হাজার টাকা। মামার কাছ থেকে স্বেচ্ছাপ্রণোদিত দান পাবেন ২৫ হাজার টাকা। আত্মীয়-স্বজনের বাইরে অন্য ব্যক্তির কাছ থেকে ধার নেবেন ২০ হাজার ও সংগঠনের পক্ষ থেকে পাবেন ৩০ হাজার টাকা।
রোজিনা শেখ আয়শা বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী নারী। তিনি যদি পুরো দেশ চালাতে পারেন, তাহলে আমি কেন একটি ওয়ার্ড চালাতে পারব না। সংরক্ষিত ওয়ার্ড তিনটি সাধারণ ওয়ার্ড নিয়ে গঠিত হয়। সেখানে নির্বাচিত কাউন্সিলরদের তেমন গুরুত্ব দেওয়া হয় না। এ কারণে আমি সাধারণ ওয়ার্ড থেকে নির্বাচন করছি। নির্বাচনের ব্যাপারে এলাকার সবাই বেশ ইতিবাচক হিসেবে দেখছেন। সেই সাথে উৎসাহও দিচ্ছেন। পুরুষদের পাশাপাশি প্রচার-প্রচারণায় কোনো সমস্যা হচ্ছে না বলে জানান রোজিনা শেখ।
৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফরিদা বেগমের বয়স ৫১ বছর। তিনি গৃহিনী, অষ্টম শ্রেনি পর্যন্ত পড়ালেখা করেছেন। তার নগদ টাকা রয়েছে ৫০ হাজার, আর ব্যাংকে রয়েছে ১০ হাজার। তিনি নির্বাচনে খরচ করতে চান দুই লাখ টাকা। এর মধ্যে নিজের ব্যবসা থেকে খরচ করবেন ১০ হাজার টাকা, এক ছেলে ধার হিসেবে দেবেন ৫ হাজার টাকা ও আরেক ছেলে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে দিবেন ১ লাখ ৮৫ হাজার টাকা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে।
ফরিদা বেগম বলেন, মানুষ পরিবর্তন চায়। পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনে আসা আমার। নিজের কারণেই নারীদের অবহেলার চোখে দেখে মানুষ, কম গুরুত্ব দেয়। সমাজে মাথা উঁচু করে দাঁড়াতেই সাধারণ কাউন্সিলর পদে অন্য পুরুষদের সঙ্গে নির্বাচন করছি। আমার মনে হয় প্রতিটি ওয়ার্ড থেকে এভাবে একাধিক নারীকে কাউন্সিলর পদে নির্বাচন করা উচিত।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার আলোয় আলোকিত বাংলাদেশ : এমপি বাবু
Next Article বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই: তথ্যমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে ঘোষণায় উদ্যোগ নেওয়া হবে: বন সংরক্ষক ইমরান আহম্মেদ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

দাকোপে এডভোকেসি সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?