By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কেসিসি বুলেটিন-৯: জলাবদ্ধতা নিরসনে প্রার্থীদের প্রতিশ্রুতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কেসিসি বুলেটিন-৯: জলাবদ্ধতা নিরসনে প্রার্থীদের প্রতিশ্রুতি
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কেসিসি বুলেটিন-৯: জলাবদ্ধতা নিরসনে প্রার্থীদের প্রতিশ্রুতি

Last updated: 2023/05/12 at 12:39 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

এম সাইফুল ইসলাম : খুলনা সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড। ওয়ার্ডের পূর্বদিকে ১০, ১২ ও ১৫নং ওয়ার্ড, পশ্চিমে দেয়ানা রায়েরমহল বাজার, উত্তরে বিজিবি ক্যাম্প এবং দক্ষিণে রয়েছে বয়রা জংশন ক্রস রোড।

নানা সমস্যায় জর্জরিত এই ওয়ার্ড। তবে মূল সমস্যা জলাবদ্ধতা। বছরের অধিকাংশ সময়ে থাকে জলাবদ্ধ থাকে। আর বর্ষাকালেতো কোন কথাই নেই। জলাবদ্ধতার কারণে ওয়ার্ডেও বাস্তুহারা এলাকার প্রায় সকলের চর্মরোগসগ পানিবাহিত রোগে আক্রান্ত। ওয়ার্ডের বাস্তুহারা এলাকার পানিনিষ্কাশনের খালটি বন্ধ। অন্য এলাকার পানি এসে জমা হয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে। এই ওয়ার্ড থেকে আরও কয়েকটি ওয়ার্ডের পানি বের হয়। কিন্তু বছরজুড়েই পলিথিন আটকে থাকতে দেখা যায়। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া ওয়ার্ডে কোনো খেলার মাঠ নেই, নেই কোনো গ্রন্থাগার বা ব্যায়ামাগার।

এ ওয়ার্ডে নির্বাচনে অংশগ্রহণ করছেন বর্তমান কাউন্সিলর এমডি মাহ্ফুজুর রহমান লিটন, ব্যবসায়ী শেখ ফেরদৌস আমিনুল হক  ও কাজী সারওয়ার উল আজম মানু।

সড়কবাতি স্বল্পতা, সরকারের সামাজিক নিরাপত্তা সেবা থেকে বঞ্চিত, মাদকের বিস্তার এবং জলাবদ্ধতাসহ নানা সমস্যায় জর্জরিত বলে মনে করেন আসন্ন কেসিসি নির্বাচনে ওই ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীরা। যদিও বর্তমান কাউন্সিলরের দাবি মনে করেন তিনি তার নির্বাচনী ওয়াদার প্রায় শতভাগই পূরণ করেছেন। তবে অভিযোগ আছে, বর্তমান কাউন্সিলর ঠিকাদার হওয়ায় ওয়ার্ডের অনেক কাজ তিনি নিজেই করেন।

বয়রা এলাকার বাসিন্দা মিরাজ হোসাইন বলেন, ‘আমাদের এলাকায় ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। আগে ড্রেন ছিল না, তবে রাস্তায় হাঁটা যেত। এখন ড্রেন উঁচু হওয়ায় রাস্তা হয়ে গেছে ড্রেন। আবার ড্রেন যথাসময়ে পরিষ্কার করা হয় না। রাস্তাঘাট একেবারে গ্রামের রাস্তার চেয়ে খারাপ। এলাকায় সড়কবাতি নেই বললেই চলে।’

ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহ্ফুজুর রহমান লিটন জানান, ওয়ার্ডবাসীর সেবা দিতে আমি বদ্ধপরিকর ছিলাম, দিয়ে যাচ্ছি। গত নির্বাচনে এলাকাবাসীকে দেয়া আমার প্রতিশ্র”তির প্রায় পুরোটাই করতে পেরেছি। আমি এ ওয়ার্ডকে একটি শান্তিপূর্ণ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম। তা পেরেছি। এ ওয়ার্ডে মাদক অনেকটাই নিয়ন্ত্রণে।  তিনি আরও বলেন, ওয়ার্ডে অবকাঠামো উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। ওয়ার্ডের অধিকাংশ সড়কই সংস্কার করা হয়েছে। তিনি আরও বলেন, ড্রেনেজ ব্যবস্থা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, পয়নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রনে কাজ করেছি যা নিয়ে সন্তষ্ট ওয়ার্ডবাসী।

সাবেক কাউন্সিলর কাজী সারওয়ার উল আজম মানু। বিশ বছর ধরে এ ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন।  এবারো ঘোষণা দিয়েছেন নির্বাচনের।  তিনি এ প্রতিবেদককে জানান, আমি দীর্ঘদিন কাউন্সিলর ছিলাম। জনগন যদি চায়, ফের প্রার্থী হতে পারি। তবে হনগনের মতামতের ওপরই নির্ভর করছে আগামি নির্বাচন।

প্রার্থী শেখ ফেরদৌস আমিনুল হক বলেন, দীর্ঘদিনের প্রবাস জীবন শেষে এখন প্রায় ১৫ বছর ধরে আমি এই ওয়ার্ডে নিজের বাসায় বসবাস করছি। আমি দেখেছি একটু বৃষ্টি হলেই বাস্তুহারা ও তৎসংলগ্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এছাড়া এলাকার তরুণদের প্রয়োজন-কল্যাণে এখনো কিছু কাজ বাকি। ওয়ার্ডের অনেকের চাওয়া-পাওয়া আমি এবারের কাউন্সিলর নির্বাচন করি, তারা নতুন কাউকে পেতে চায়। মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে চলি সবসময় ও মানুষের বিপদে-আপদে পাশে থাকি। ওয়ার্ডের সকল সমস্যা নিরসনে সচেষ্ট থাকবো পাশাপাশি ৯ নং ওয়ার্ডকে “মডেল ওয়ার্ড” হিসাবে গঠনে যা যা প্রয়োজন করবো।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় আরআরএফ’র ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
Next Article ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে নিহত ৩
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 6 hours ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 6 hours ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?