By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কে রক্ষা করবে সুন্দরবনের মায়াবী হরিণঃ ১৮ কোটি মানুষ জেগে উঠুন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কে রক্ষা করবে সুন্দরবনের মায়াবী হরিণঃ ১৮ কোটি মানুষ জেগে উঠুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

কে রক্ষা করবে সুন্দরবনের মায়াবী হরিণঃ ১৮ কোটি মানুষ জেগে উঠুন

Last updated: 2025/06/18 at 2:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 6 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সুন্দরবনে থামছে না হরিণ শিকার। সঙ্গবদ্ধ চোরাশিকারী চক্র বেপরোয়াভাবে সুন্দরবনে হরিণ নিধন করে চলেছে। সুন্দরবনের কচিখালি হরিণ পাচারের এখন নিরাপদ রুট। হরিণ পাচার প্রতিরোধে বনরক্ষীদের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত একমাসে কোস্টগার্ডের হাতে উদ্ধার হয়েছে ১২ মণ হরিণের মাংস। আটক হয়েছে ৯ হরিণ শিকারী সহ হরিণ ধরা ফাঁদ ও ট্রলার বন সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, সাম্প্রতিক কালে সুন্দরবন থেকে হরিণ পাঁচার বৃদ্ধি পেয়েছে। একটি সঙ্গবদ্ধ হরিণ শিকারী চক্র প্রতিনিয়ত সুন্দরবনে হরিণ শিকার করে চলেছে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি, চান্দেশ^র, ডিমের চর এবং শরণখোলা উপজেলার পানির ঘাট ও সোনাতলা এলাকা হরিণ পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনার পাথরঘাটার চরদোয়ানি, কাঠালতলি ও জ্ঞানপাড়া এলাকার একটি সঙ্গবদ্ধ হরিণ শিকারী চক্র রাতের আধারে সুন্দরবনের কচিখালি, চান্দেশ^র, ডিমেরচর এলাকা দিয়ে প্রতিনিয়ত ফাঁদ পেতে হরিণ শিকার করে নিয়ে যাচ্ছে। অপরদিকে চোরাশিকারীরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে এনে শরণখোলার সোনাতলা, পানিরঘাট এলাকা দিয়ে বিভিন্ন যায়গায় হরিণের মাংস পাচার করছে। গত ১৫ এপ্রিল কোস্টগার্ড দক্ষিনজোন পাথরঘাটার সদস্যরা পাথরঘাটা কাঠালতলী এলাকা থেকে ৩৫ কেজি হরিণের মাংস সহ এক শিকারীকে আটক করে। আটক শিকারীর নাম রেজাউল ইসলাম (২৫) এর বাড়ি পাথরঘাটার হোসেনপুর গ্রামে। এ ঘটনা ছাড়া বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিমজোনর মোংলার সদস্যরা গত এক মাসের মধ্যে পৃথক পৃথক অভিযানে আট জন হরিণ শিকারীকে আটক করে। এসময় উদ্ধার করে ৪২৩ কেজি হরিণের মাংস। জব্দ করে বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ ও কয়েকটি ট্রলার। এর মধ্যে ১৮ এপ্রিল মোংলা জয়মণি থেকে ৩১ কেজি হরিণের মাংস ও একটি মাথা। ১১ এপ্রিল জয়মণি বালুর মাঠ থেকে ২৪ কেজি মাংস, হরিণের চামড়া ও একটি নৌকা, ৮ এপ্রিল নলিয়ান ঠাকুরবাড়ি এলাকায় ১১০ কেজি মাংস ২টি নৌকা ও আরিফুল সরদার (২৪) নামে একজন শিকারী আটক হয়। ১৬ ই মার্চ মোংলার জয়মণি ও শ্যামনগরের সুন্দরবন বাজার এলাকায় উদ্ধার হয় ২০৫ কেজি হরিণের মাংস ২টি মাথা, ২ টি চামড়া এ ঘটনায় বাবু আলম (২৭) নামে একজন শিকারী আটক হয়। ১৪ মার্চ নলিয়ান বালুর মাঠ এলাকায় উদ্ধার করা হয় ২৮ কেজি মাংস এই ঘটনায় জয়নাল গাজী (২৫) নামে একজন শিকারী আটক হয়। এছাড়া ১২ই মার্চ সুন্দরবনে মরালক্ষি খাল থেকে হরিণ ধরা ৮০টি ফাঁদ সহ আটক হয় ৫ শিকারী। এসময় জব্দ করা হয় ২৫ কেজি হরিণের মাংস। আটক শিকারীরা হচ্ছে, ইমরান গাজী, আঃ রহিম, রোকনুজ্জামান, আবু মুসা ও মোঃ মামুন। এদের বাড়ী কয়রা এলাকায়। সুশাসনের জন্য নাগরিক শরণখোলার সাধারণ সম্পাদক ডাঃ রুহুল আমীন সুন্দরবন থেকে হরিণ পাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, কোষ্টগার্ডের হাতে একের পর এক হরিণের মাংস উদ্ধার হলেও বনবিভাগের কোন তৎপরতা চোখে পড়ছেনা। পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, সুন্দরবনে হরিণ শিকার প্রতিরোধে বনরক্ষীদের টহল কার্যক্রম নিয়মিত চলছে। লোকবল সংকটের কারণে কার্যক্রম কিছুটা বাধাগ্রস্থ হয়। তবে বনরক্ষীদের হাতে মাঝে মধ্যে হরিণ শিকারী আটক ও মাংস জব্দ করা হচ্ছে বলে ডিএফও জানিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তোমার চোখে সাতক্ষীরার জুলাই’ শীর্ষক আলোচনা সভা
Next Article সাতক্ষীরায় ‌দাবিকৃত ৪০ লাখ টাকা না পেয়ে গ্রেপ্তারকৃতদের বাড়িঘর ভাঙচুর-লুটপাট
আরো পড়ুন
খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 9 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশব্যাপী ৬-৫৯ মাস বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা এখন মাদক ও অস্ত্র কারবারীদের নিরাপদ রুট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?