By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কোটচাঁদপুরে বিষাক্ত পার্থেনিয়াম গাছে সয়লাব, ঝুকিতে পরিবেশ ও গবাদি পশু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > কোটচাঁদপুরে বিষাক্ত পার্থেনিয়াম গাছে সয়লাব, ঝুকিতে পরিবেশ ও গবাদি পশু
ঝিনাইদাহশীর্ষ খবর/ তাজা খবর

কোটচাঁদপুরে বিষাক্ত পার্থেনিয়াম গাছে সয়লাব, ঝুকিতে পরিবেশ ও গবাদি পশু

Last updated: 2024/07/13 at 6:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রেল লাইন, রাস্তাঘাট, কৃষিজমি ও বাড়ির আঙ্গিনায় ভয়ংকর বিষাক্ত পার্থেনিয়াম গাছে সয়লাব হয়ে আছে। সচেনতার অভাব এবং এ আগাছাটি সম্পর্কে স্পষ্ট কোন ধারণা না থাকার কারণে বহুবিধ রোগে ভুগছেন মানুষ ও গবাদিপশু। এমন বিষাক্ত গাছ সম্পর্কে সরকারের তরফ থেকে নেই কোন জনসচেনতা বা প্রচারনা। অথচ আমাদের সকলের জানা উচিৎ এ বিষাক্ত গাছটি সম্পর্কে। রাস্তার পাশে বা কৃষি জমিতে হঠাৎ দেখলে বড় আকারের ধনেগাছের মত মনে হতে পারে। গাছটির উচ্চতা দুই থেকে তিন ফুট। চিকন সবুজ পাতার ফাঁকে ছোট ছোট সাদা ফুলে আকর্ষণীয় দেখায় গাছগুলোকে। ত্রিভুজের মতো ছড়িয়ে থাকে অসংখ্য ডালপালা। বাড়ির আঙিনা, রাস্তার দুই ধার কিংবা ফসলের মাঠে জন্মানো এই গাছ হতে পারে মৃত্যুর কারণ। দেখতে সুন্দর হলেও ছোট ছোট এই গাছ অত্যন্ত ভয়ংকর। দেশের বিভিন্ন এলাকায় মতই কোটচাঁদপুরে কৃষি জমির আইল, পরিত্যক্ত কৃষি ও অকৃষি জমিতে ছড়িয়ে পড়া এই উদ্ভিদের নামই হচ্ছে পার্থেনিয়াম। এ গাছটি সম্পর্কে জানতে চাওয়া হয় কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ রাজিবুল হাসান এর কাছে। তিনি জানান পার্থেনিয়াম গাছটি সত্যি খুবই মারাত্মক ক্ষতিকর গাছ, যা মানুষ ও গবাদিপশুর জন্য হুমকি। তিনি প্রতিকারের জন্য পরামর্শ দেন ১ লিটার পানিতে ১০০ গ্রাম লবন মিশিয়ে স্প্রে করলে এ গাছ মারা যায়। তবে কৃষি জমিতে এমনটি করা যাবেনা তাতে ফসলের ক্ষতি হতে পারে। বাড়ির আঙ্গিনায় ও রাস্তার পাশের গাছ নিধন করতে এমনটি করতে হবে। এ বিষয়ে কথা বলা হয় কোটচাঁদপুর উপজেলা পশু হাসপাতালের ডাঃ মোঃ জিল্লুর রহমানের সাথে। তিনি জানান এটি মূলত বিষাক্ত এক আগ্রাসী আগাছা। গরু বা ছাগলে খেয়ে বিষক্রিয়া সৃষ্টি হয়ে অসুস্থ বা মারাও যেতে পারে। এটি গায়ে লাগলে হতে পারে দুরারোগ্য চর্মরোগ। ফুলের রেনু শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করলে হতে পারে শ্বাসকষ্ট। এক পর্যায়ে পরিস্থিতি জটিল হয়ে মৃত্যুর কারণও হতে পারে। কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কিছু কিছু এলাকায় এ গাছ নিধনে কর্মসূচি করলেও তা যথেষ্ট নয়। তাই ভয়ংকর বিষাক্ত গাছটি সম্পর্কে সচেনতা বৃদ্ধির করা এবং সরকারি উদ্যোগে গাছটি নিধন করা সময়ের দাবী বলে মনে করেন সূধীমহল।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দাকোপে এমপি ননী গোপাল মন্ডলকে গণসংবর্ধনা
Next Article অবৈধ বিয়ের মামলা থেকে খালাস পেলেন ইমরান দম্পতি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
ঝিনাইদাহ

শৈলকুপায় দু,পক্ষের সংর্ঘষ পুলিশসহ আহত ৭

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?