By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কোটালীপাড়া ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কোটালীপাড়া ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

কোটালীপাড়া ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

Last updated: 2023/07/30 at 1:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘোষিত আংশিক উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।

আজ রবিবার (৩০ জুলাই) সকাল ৯ টা থেকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সামনে পদবঞ্চিত নেতাকর্মিরা এ কর্মসূচি পালন করে।

বিক্ষোভকারীরা সকাল ১০ দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধসৃষ্টি করে বিক্ষোভ করে। পরে খবর পেয়ে পুলিশ সাড়ে ১০ টার দিকে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এ সময় ওই সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে। বর্তমানে পদবঞ্চিত নেতাকর্মিরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তাদের কর্মসূচি পালন করছে। কমিটি ঘোষণার পর রাত ১২টা থেকে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে।

বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনির হোসেন, সাবেক সাধারন সম্পাদক জামির হোসেন, সাবেক উপক্রীড়া সম্পাদক ইয়াদুল নিজামী, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব শেখ প্রমূখ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ বলেন, গতকাল শনিবার রাত ১২ টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা তার ফেসবুক থেকে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে এক বছরের জন্য মো. স্বপন তালুকদারকে সভাপতি ও শামীম দাড়িয়াকে সাধারন সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই ঘোষিত কমিটিতে শুধুমাত্র সভাপতি নিউটন মোল্লার স্বাক্ষর রয়েছে। যা গঠনতন্ত্র পরিপন্থি।

এছাড়া ঘোষিত কমিটির সভাপতি বয়স ৫ বছর ও সাধারন সম্পাদকের বয়স ৩ বছর বেশি যা গঠনতন্ত্রবিরোধী।

জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমির হামজা বলেছেন, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর কোন নির্দেশনা পাননি। তাই তিনি ঘোষিত ওই কমিটিতে স্বাক্ষর করেননি।

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা বলেন, প্রধানমন্ত্রী নির্দেশে ও জেলা-উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, কোটালীপাড়া পৌরসভার মেয়রের উপস্থিতিতে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারন সম্পাদকের মতামতের ভিত্তিতে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জেলা আওয়ামী লীগের সভাপতি বাসায় যাওয়ার জন্য বারবার মুঠোফোনে কল করা হলেও তিনি উপস্থিত হননি। তাই নেতৃবৃন্দের নির্দেশে আমার একক স্বাক্ষরে কমিটি ঘোষণা করা হয়েছে।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আমাকে ফোনে ডেকে নেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগ এই কমিটি গঠন করেছেন বলে আমাকে জানিয়েছেন। সেখানে আমি উপস্থিত ছিলাম।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই এই কমিটি গঠিত হয়েছে। যারা পদ পায়নি তারা একটু কষ্ট পেয়েছে। তাই তারা পদের জন্য একটু আন্দোলন করছে। আমরা তাদের বুঝানোর চেষ্টা করছি। সব ঠিক হয়ে যাবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গয়েশ্বরকে দেখতে গেলেন বিএনপি মহাসচিব
Next Article সহিংসতার ঘটনায় সাতশর বেশি জনকে ধরা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?