By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কোটি টাকার চেক ছুঁড়ে মারলেন পাকিস্তান অধিনায়ক, নেপথ্যে যে কারণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > কোটি টাকার চেক ছুঁড়ে মারলেন পাকিস্তান অধিনায়ক, নেপথ্যে যে কারণ
খেলাধূলা

কোটি টাকার চেক ছুঁড়ে মারলেন পাকিস্তান অধিনায়ক, নেপথ্যে যে কারণ

Last updated: 2025/09/29 at 4:39 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপ শেষ হলেও বিতর্ক যেন শেষ হচ্ছে না। ভারতের কাছে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাটকীয় কাণ্ড ঘটিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। ম্যাচ হারের কষ্ট, ভারতীয় ক্রিকেটারদের ‘অশোভন আচরণ’ ও পিসিবি প্রধানের থেকে ট্রফি না নেওয়া। সব মিলিয়ে চরম হতাশা আর ক্ষোভে ফেটে পড়েন তিনি।
দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে রানার্স আপ হয় পাকিস্তান। মেডেল নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে ট্রফি হাতে নেন সালমান। কিন্তু তিনি যেন খুব তাড়াহুড়ো করছিলেন, ট্রফি নিয়েই পোডিয়াম থেকে নামতে থাকেন।
তখন তাকে ডেকে এনে হাতে ধরিয়ে দেওয়া হয় রানার্স আপ দলের জন্য বরাদ্দ ৭৫ হাজার মার্কিন ডলারের চেক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি টাকা। কিন্তু সেই চেক নিয়েই সামনে ছুড়ে ফেলেন সালমান। এরপর হনহন করে নেমে যান মঞ্চ থেকে। ক্যামেরায় ধরা পড়ে, তার মুখে তখন গভীর রাগ ও হতাশার ছাপ।
এই আচরণে অবাক হয়ে যান অনুষ্ঠানে উপস্থিত সবাই। সালমানের এমন ঔদ্ধত্যপূর্ণ ব্যবহারের কড়া সমালোচনা করেছেন ক্রিকেট বিশ্লেষক ও ভক্তরা।
তবে সংবাদ সম্মেলনে সালমান নিজের আচরণ ব্যাখ্যা না করলেও, ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি, আমাদের অপমান করেছে। তারা আমাদের শুধু নয়, পুরো ক্রিকেটকেই অসম্মান করেছে। এই উদাহরণ দেখে যদি অন্য দলগুলোও এমন করে, তবে কোথায় গিয়ে থামবে খেলাধুলা?
এদিকে ভারতের শিবিরেও ক্ষোভ জমেছে। ফাইনালে জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা আনুষ্ঠানিক উদযাপন করেননি। অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘আমরা মাঠে জিতলেও আচরণে হেরে গিয়েছি। আমাদের প্রতি যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক।’
ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, তারা পুরো ঘটনা নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে। এই ঘটনার জেরে মুখোমুখি অবস্থানে চলে এসেছে দুই দেশের ক্রিকেট প্রশাসনও। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পিসিবি প্রধান মহসিন নাকভির মন্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।

জন্মভূমি ডেস্ক September 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি’র দেশত্যাগে নিষেধাজ্ঞা
Next Article সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে পর্যটক কমেছে
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
অর্থনীতিজাতীয়

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

নগরীতে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু কাল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 1 day ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 2 days ago
খেলাধূলা

থাইল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?