By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কোপার ফাইনালের আগে সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > কোপার ফাইনালের আগে সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

কোপার ফাইনালের আগে সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি

Last updated: 2024/07/14 at 3:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল সকালে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ফাইনালে লিওনেল স্কালোনির শিষ্যদের প্রতিপক্ষ কলম্বিয়া। শিরোপা জয়ের এই ম্যাচ দিয়েই জাতীয় দলকে বিদায় জানাবেন আনহেল ডি মারিয়া। কিংবদন্তি এই ফুটবলারের জন্যই এবার ট্রফি জিততে চায় আর্জেন্টাইনরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন লিওনেল মেসি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কোপার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে লড়াইয়ে নামার আগে সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি। দলের সবাইকে তিনি দিয়েছেন আকাশী-সাদা রঙের হেডফোন। আর্জেন্টিনার জাতীয় পতাকার সঙ্গে মিল রেখেই এমন উপহার দেয়া হয়েছে।

সতীর্থদের উপহার হিসেবে মেসির দেয়া এই হেডফোনে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের লোগোও অঙ্কিত আছে। এছাড়া প্রত্যেকের হেডফোনেই তাদের জার্সি নম্বর উল্লেখ করা আছে বলেও জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।

অবশ্য সতীর্থদের উপহার দেয়ার এমন ঘটনা মেসির জন্য এবারই প্রথম নয়। এর আগে ইন্টার মিয়ামির সতীর্থদেরও উপহার দিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। লিগস কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচের পর মিয়ামির ফুটবলারদের এমন উপহার দিয়েছিলেন তিনি।

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা। শিরোপা জয়ের লড়াইয়ে নামার আগে দলের সবাইকে এক হতেই যেন এমন উপহার দিয়েছেন মেসি।

এদিকে ফাইনালে মাঠে নামার আগে নিজের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেছেন মেসি। তিনি পুরোপুরি ফিট আছেন জানিয়ে বলেন, ‘কানাডার বিপক্ষে আমি শারীরিকভাবে খুবই ভালো অনুভব করেছি। এর আগে চিলির বিপক্ষে কিছুটা অস্বস্তি ছিল এবং সে কারণে ঠিকভাবে খেলতে পারিনি। আমার গতি কমে গিয়েছিল, যা আমাকে সামনে এগোনোর ক্ষেত্রে বিরক্ত করেছে। ইনজুরি কাটিয়ে উঠলেও, আমার সবকিছু যে ঠিকঠাক হয়নি সেটাই মাথায় গেঁথে আছে। শেষ ম্যাচে আমি ভয়হীন খেলেছি, আমি ভালো বোধ করছি এবং আশা করি ফাইনালেও এমনই থাকবে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট July 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা, বাংলাদেশের নিন্দা
Next Article রাখাইনে তুমুল গোলাগুলি, বিকট শব্দে টেকনাফ সীমান্তে আতঙ্ক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 11 hours ago
আন্তর্জাতিক

ইরানে আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য: রাশিয়া

By Tanvir 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

By Tanvir 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ পাস, আলোচনায় ঝুলে গেল ৩টি

By Tanvir 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?