By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কোরবানির পশু বিক্রির জন্য প্রস্তুত সাতক্ষীরার খামারিরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কোরবানির পশু বিক্রির জন্য প্রস্তুত সাতক্ষীরার খামারিরা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

কোরবানির পশু বিক্রির জন্য প্রস্তুত সাতক্ষীরার খামারিরা

Last updated: 2025/05/08 at 2:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম শ্যামনগর : আসন্ন ঈদুল আজহাকে ঘিরে পশু মোটাতাজা করতে  ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরা জেলার সাধারণ খামার মালিক ও পালনকারীরা। কোরবানির বাজার ধরতে গরু মোটাতাজাকরণে এখন ব্যস্ত তারা। গো-খাদ্যের দাম বাড়ায় এবার খরচও বেশি। সীমান্তবর্তী এই জেলায় চোরাপথে ভারতীয় গরুর আমদানি ঠেকানো না গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন খামারিরা। এ বছর জেলায় মোট চাহিদার বিপরীতে বিক্রয়যোগ্য গরুর সংখ্যা অনেক বেশি।
সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, এ বছর জেলার ৭টি উপজেলায় ছোট বড় মিলিয়ে ১০ হাজার ৯২৬ জন খামারি মোট ১ লাখ ৩৪ হাজার ৯৯৮টি পশু পরিচর্যা করে কোরবানির জন্যে প্রস্তুত করেছেন। জেলায় এ বছর পশুর চাহিদা রয়েছে ৯০ হাজার ৪৩৮টি। অর্থাৎ চাহিদার তুলনায় অতিরিক্ত পশু আছে ৪৪ হাজার ৫৬০টি। যেটা অন্য জেলায় পাঠানো সম্ভব। এছাড়া অন্যবারের তুলনায় এবার লাভ কম হওয়ার আশঙ্কা করছেন খামারিরা। কারণ গো-খাদ্যের দাম বেড়েছে। যারা শহরাঞ্চলে পশু পালন করেন তারা পুরোটাই বাজার থেকে কেনা খাবারের ওপর নির্ভরশীল। যার ফলে পশু পালন করতে যে খরচ হয় তা বাদ দিয়ে সামান্য লভ্যাংশ থাকছে তাদের।
সাতক্ষীরা সদরের আগরাদড়ি ইউনিয়নের চেয়ারম্যান এই প্রতিবেদককে ‌বলেন, একটি গরুর পেছনে যে অর্থ খরচ করা হচ্ছে, বিক্রয় করে সেই তুলনায় লাভ করা যাচ্ছে না। এর কারণ হিসেবে তিনি বলেন গো-খাদ্যে, ভিটামিন ও রোগপ্রতিরোধক ওষুধসহ অন্যান্য খরচ অনেক বেশি সে তুলনায় গরুর দাম বৃদ্ধি হয়নি।
সদর উপজেলার আলিপুর গ্রামের কৃষক আরশাদ আলী বলেন, কোরবানি ঈদের হাটে বিক্রির জন্যে ৫ মাস আগে দুটি এঁড়ে কিনে লালন পালন করছেন। গো-খাদ্যের দাম বাড়ার কারণে গরু দুটি পালনে খরচ অনেক বেশি বেড়েছে। ন্যায্য দাম না পেলে লাভবান হওয়া যাবে না।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ বি এম আব্দুর রউফ জানান, গো-খাদ্যের সমস্যা সমাধানে এগিয়ে এসেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। অন্যান্য জেলার মতো সাতক্ষীরাতেও ‘নেপিয়ার ঘাস’ চাষের প্রশিক্ষণ দিচ্ছেন তারা। আগামীতে খামারিদের গরুর খাবার তৈরি ও ঘাষ চাষের প্রশিক্ষণ অব্যাহত থাকে যাতে খামারিরা সহজে বাড়িতে গরুর খাবারের চাহিদা মেটাতে পারে ফলে গো-খাদ্যের দাম কমলে খামারিরা লাভবান হবে। সাতক্ষীরা সদরের অনেক খামারি জানান, ভারত থেকে গরু না আসায় কোরবানি ঈদকে সামনে রেখে ভালো দাম পাওয়া যেতে পারে। গো-খাদ্যের দাম হাতের নাগালে থাকলে দেশে আরও খামারি বাড়বে বলে মনে করেন তারা। এদিকে জেলার শ্যামনগর উপজেলা ছোট-বড় শতাধিক গরুর খামারীরা গরু মোটাতাজা করণ কাজে ব্যস্ত সময় পার করছেন ঈশ্বরীপুর ইউনিয়নের গরুর খামারি আনোয়ার হোসেন বলেন একটা গরু মোটাতাজা লালন পালন করতে যে খরচ হয় বিক্রি করার সময় ক্রেতারা ‌যা দাম বলে তাতে মনে খুব কষ্ট লাগে। তিনি আরো বলেন গরু মোটাতাজা করে বাজারে তুলে বিক্রি করার পর হিসাব করে দেখা যায় লাভ হয় না তবে কি গরু মোটাতাজা করার জন্য আস্তে আস্তে খরচ করা হয় আর বিক্রয় করলে একসাথে টাকাটা পাওয়া গেলে একটি কাজে লাগানো যায় সেই কারণে এই গরুর খামার করে গরু মোটাতাজাকরণ করি, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আব্দুল মান্নান জানান তিনি প্রতিবছর 10 থেকে 12 টি গরু মোটাতাজাকরণ করে কোরবানির সময় বাজারে বিক্রি করে কিন্তু এবার গো-খাদ্য  যে দাম তাতে গরু মোটাতাজাকরণ করতে অনেক খরচ পড়ে যাচ্ছে বাজারে নিয়ে দাম চাইলে তো ক্রেতাদের চোখ দাঁড়িয়ে যাবে কিন্তু করবো কি খরচ তো করতে হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 10, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনের নতুন হুমকি বনদস্যু নাকি মহাজন!
Next Article জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রপাত বেড়েছে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 9 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
সাতক্ষীরা

জামায়াত না করায় বিএনপি কর্মীর দুই মেয়েকে নির্যাতন

By জন্মভূমি ডেস্ক 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?