By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ক্লান্তিহীন তালুকদার আব্দুল খালেক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ক্লান্তিহীন তালুকদার আব্দুল খালেক
জাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

ক্লান্তিহীন তালুকদার আব্দুল খালেক

Last updated: 2021/09/26 at 1:24 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE


অভিজিৎ পাল
তালুকদার আব্দুল খালেক। খুলনা সিটি কর্পোরেশনের বার বার ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রামপাল-মোংলা থেকে ৪ বার। ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র। ২০১৮ সালে পুনরায় নির্বাচিত হয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র পদে।
সহধর্মিনী হাবিবুন নাহার রামপাল মোংলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বেশ কয়েকবার। বর্তমানে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
জনগণের সেবাই তাদের একমাত্র ধ্যান ও জ্ঞান। তালুকদার আব্দুল খালেক তার জীবনে বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে দক্ষতার ও কর্মতৎপরতার পরিচয় দিয়েছেন। ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত খুলনা সিটি কর্পোরেশনের উন্নয়নে তার কাজ প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে। সেই ধারা অব্যাহত রেখেছেন তিনি। শারীরিক অসুস্থতাও তাকে জনগণের সেবা থেকে ফেরাতে পারে না। অসুস্থ শরীরে নিজের চিকিৎসার কথা চিন্তা না করে জুন মাসে কর্পোরেশনের আর্থিক হিসাব ক্লোজ করেছেন তিনি। তার পর ঢাকায় দীর্ঘ দেড় মাসের বেশি সময় নিয়ে চিকিৎসা শেষে চিকিৎসকের বিশ্রামের উপদেশ উপেক্ষা করে লুঙ্গি পড়ে নগরীর উন্নয়ন কাজসহ সকল কাজ তদারকি করছেন। এই শ্রম যাদের সেবায় দিচ্ছেন তাদের বিষয়ে তার বক্তব্য, প্রতিটি নাগরিককে তার নিজ নিজ এলাকার উন্নয়ন কাজ তদারকি করতে হবে। যাতে করে কেউ কোন অনিয়ম করে পার না পায়। আমারা চাইলেই আমাদের নগরীকে তিলোত্তমা নগরীতে পরিণত করতে পারবো।
তালুকদার আব্দুল খালেকের এই কর্মস্পৃহাকে সাধুবাদ জানান নাগরিক নেতা। এ বিষয়ে নাগরিক নেতা কুদরতই খুদা বলেন, তালুকদার আব্দুল খালেক তার কর্মগুণে এগিয়ে সকলের থেকে। কিন্তু তার একার কর্মতৎপরতায় দীর্ঘদিনে এই ময়লা পরিষ্কার করে তিলোত্তমা নগরী গড়া সম্ভব নয়। এ জন্য কেসিসির পুরো টিমকে আরো তৎপর হতে হবে।
রাজনৈতিকভাবে তালুকদার আব্দুল খালেক, ছাত্রজীবন থেকে রাজনীতি করেছেন। ছিলেন সিটি কলেজ ছাত্রলীগের নেতা। করেছেন শ্রমিক লীগের রাজনীতি। খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ এ্যাডঃ মঞ্জরুল ইমামের সাথে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে। বার বার দায়িত্ব পালন করেছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে। রাজনীতির পোড় খাওয়া এই মানুষটি তার কর্মীদের নিকটও জনপ্রিয়। তালুকদার আব্দুল খালেক বলেন, আমি গালি গালাজ করি তাদের, যারা তাদের কাজ সঠিক সময়ে করে না। যাদের কাজের জন্য নগরীর সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। আমি কষ্ট করে টাকা এনে দেব সরকার ও বিদেশী সংস্থার কাছ থেকে। তা কিছু মানুষের অনিয়ম ও দুর্নীতির কারণে ভেস্তে যাবে। তা হতে দিতে পারি না। উন্নয়ন কাজে অনিয়ম হলে নগরবাসীর ক্ষতি হবে। এটা দেখে আমি তাদের সাথে ভালো ব্যবহার করতে পারি না। কারন তাদের কাজ জনগণের ভোগান্তি বাড়ায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বদনাম করে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 26, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article একজন নারীবান্ধব মেয়র তালুকদার আব্দুল খালেক : শামীমা শিলু
Next Article একজন কর্মঠ ও অনুকরণীয় ব্যক্তি জননেতা তালুকদার আব্দুল খালেক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

সুন্দরবনে নির্বিচারে নিধন হচ্ছে পারসের পোনা

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

By Staff Reporter 43 minutes ago
আন্তর্জাতিক

নেপালে নদীতে বাস উল্টে পড়ে ১৮ জন নিহত

By Staff Reporter 44 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

সুন্দরবনে নির্বিচারে নিধন হচ্ছে পারসের পোনা

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
জাতীয়

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 47 minutes ago
জাতীয়

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ : খ‌লিলুর রহমান

By Staff Reporter 49 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?