By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কয়রায় পুলিশ হত্যা মামলায় বিএনপি নেতাসহ ৪জন কারাগারে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > কয়রায় পুলিশ হত্যা মামলায় বিএনপি নেতাসহ ৪জন কারাগারে
Uncategorized

কয়রায় পুলিশ হত্যা মামলায় বিএনপি নেতাসহ ৪জন কারাগারে

Last updated: 2022/10/04 at 10:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট
জেলার কয়রা উপজেলাধীন দক্ষিণ বেদকাশি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম গাজী ও ইউপি উদ্যোক্তা নাজমুল ইসলামসহ ৪জনকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার জামিন আবেদন নামঞ্জুর করে কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ দেলোয়ার হোসেন কারাগারে প্রেরণের এ আদেশ দেন। দীর্ঘ স্থবিরতা কাটিয়ে গত ২৮ সেপ্টেম্বর চাঞ্চল্যকর পুলিশ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়লসহ ৩৪জনকে আসামী করে চার্জশিট দাখিল করেছে পিবিআই।
কারাগারে প্রেরণকৃত আসামীরা হল সিরাজুল ইসলাম গাজী, নাজমুল ইসলাম, তাছের আলী মোড়ল ও দাদরিজ শেখ। মামলার অন্য আসামীরা পলাতক ও জামিনে রয়েছে।
সূত্রমতে, আসামী ধরতে যেয়ে ২০১৩ সালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন পুলিশ কনস্টেবল মফিকুল ইসলাম। খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশির গোলখালী গ্রামে চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এঘটনায় স্থানীয় আংটিহারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ মমিনুর রহমান বাদী হয়ে কয়রা থানায় মামলা করেন (যার নং-০৭(৩)১৩। কয়েক দফায় তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর ২০১৫ সালের ২১ মে আদালতে চার্জশিট দাখিল করেন সিআইডি পুলিশ পরিদর্শক সরদার মোঃ হায়াত আলী। এরপর দীর্ঘদিন মামলাটির কার্যক্রম স্থবির ছিল। চার্জশিটভুক্ত আসামী আছের আলী মোড়ল সর্বশেষ ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।
এরমধ্যে পলাতক আঃ গনি সরদার, আনারুল, সিরাজুল, আয়শা, রেজাউল ইসলাম, বিল্লাল হোসেন, মজিদ গাজীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
তদন্ত কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর আব্দুল লতিফ চার্জশিটে উল্লেখ করেছেন, ২০১৩ সালের ৯ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কয়রা থানার অপর একটি মামলার এজাহারনামীয় আসামী গনি সরদারের বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এ সময় আসামীরা বন্দুক দিয়ে গুলি করলে কনস্টেবল মফিজুল ইসলামের বাম পায়ের হাটুর পিছনে বিদ্ধ হয়, এতে মারাত্মক জখম হন তিনি। এসময়ে রাত সাড়ে ১২টা বাজে। চিকিৎসার জন্যে হাসপাতালে নেবার পথে মারা যান কনস্টেবল মফিজুল ইসলাম। ২০১৪ সালের ১০ জুলাই পুলিশ হেডকোয়াটার্স মনিটরিং সেলের ১৭৭তম এবং ২০১৫ সালের ৯ এপ্রিল ১৭৯তম সভায় বিস্তারিত আলোচনান্তে প্রত্যেক আসামীর অপরাধ শনাক্ত করে অভিযোগপত্র সুনির্দিষ্ট চার্জ এনে অভিযোগপত্র দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 4, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কথিত রহিমা অপহরণকান্ডে গ্র্রেফতার চারজনের ২২ দিন পর জামিন লাভ
Next Article বাগেরহাটে র‌্যাবের ভ্রাম্যমান আদালত: ৪০ হাজার টাকা জরিমানা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 7 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 10 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সাংবাদিক সিরাজুল ইসলামের ধ্বংস চিত বাড়ির বিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুতি

By Correspondent 18 hours ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 6 days ago
Uncategorized

যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

By জন্মভূমি ডেস্ক 6 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?