By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খাদ্যের নামে প্রতিদিন আমরা কী খাচ্ছি?
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > খাদ্যের নামে প্রতিদিন আমরা কী খাচ্ছি?
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্যের নামে প্রতিদিন আমরা কী খাচ্ছি?

Last updated: 2025/06/18 at 2:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 6 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম শ্যামনগর  : খাদ্যের নামে প্রতিদিন আমরা কী খাচ্ছি? যে খাদ্য আমাদের জীবন বাঁচাবে, সুস্থ রাখবে, সুস্থ-সবল ও হাসি-খুশী রাখবে গর্ভবতী-দুগ্ধবতী মায়েদের এবং আমাদের সন্তানদের। অথচ সেই খাদ্যই এখন আমাদের নানা রকম রোগবালাই এমনকি মৃত্যুর ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। প্রাণঘাতী রোগের চিকিৎসা নিতে ছুটতে হচ্চে চিকিৎসকের কাছে, আশ্রয় হচ্ছে হাসপাতালে, চিকিৎসা খরচ মেটাতে নিঃস্ব হচ্ছে ব্যক্তি-পরিবার। সুস্থ্যভাবে বেঁচে থাকার জন্য ঘরে এবং বাইরে প্রতিদিন আমরা খাবার হিসেবে যা খাচ্ছি তা রিতিমতো ভয়-ভীতিকর, আতঙ্কের।
আমাদের দেহের পুষ্টি চাহিদা মেটানোর জন্য প্রতিদিন শাকসবজি, ফলমূলসহ সুষম খাদ্য গ্রহণ করা খুব জরুরি। আমাদের প্রতিবেলার খাবার স্বাভাবিক ভাবেই নিরাপদ ও পুষ্টিকর হওয়ার কথা থাকলেও এদেশে ফসল নির্বাচন, উৎপাদন, উত্তোলন বা সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ইত্যাদি যারা নিয়ন্ত্রণ করে তারাই আমাদেরকে নানা ভাবে জিম্মি করে রেখেছে। কিন্ত আমরা খাবারের নামে প্রতিদিনই প্রায় বিষ খেয়ে চলেছি। কারণ শাকসবজি, ফলমূলসহ বিভিন্ন কৃষি খাদ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত হাতবদলের নানা পর্যায়ে মেশানো হচ্ছে হরমোনসহ নানা রকম বিষাক্ত কীটনাশক ও রাসায়নিক সার।
যার ফলে বিভিন্ন রকমের ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি ফেলিউর, হাঁপানি, ক্ষুদামন্দা, খাবারে অরুচি, অ্যালার্জি, অ্যাজমা, চর্মরোগ, বমি, মাথাব্যথা, খাদ্য বিষক্রিয়া, অরুচি, উচ্চরক্তচাপ, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক বৃহদান্ত ও ক্ষুদ্রান্তে প্রদাহসহ গর্ভবতী মায়ের শারীরিক নানা জটিলতাসহ গর্ভজাত বিকলাঙ্গ শিশুর সৃষ্টি জন্ম নিচ্ছে। এসব বিষাক্ত খাবারে বড়দের চাইতে শিশু ও বৃদ্ধদের বেশি ক্ষতি হচ্ছে। এমনকি অকালে মৃত্যুর পথে ঢলে পরছে অসংখ্য তরতাজা প্রাণ। শাকসবজি দীর্ঘদিন সংরক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে কীটনাশক, ছত্রাকনাশক ও প্রিজারভেটিভ ইথারেল, ফল পাকাতে ব্যবহার করা হচ্ছে ইথারেল ও কার্বাইড এবং মাছের পচন ঠেকাতে ব্যবহার করা হচ্ছে অতিমাত্রায় বিষাক্ত ফরমালিন।
অত্যন্ত আশার কথা হলো পিকেএসএফ-এর সহযোগী সংস্থাসহ অন্যান্য সংস্থার বিভিন্ন অঞ্চলের প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাধ্যমে জৈব প্রযুক্তি ব্যবহার করে এদেশে ব্যাপকভাবে নিরাপদ খাদ্য পণ্য উৎপাদন হচ্ছে।
রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত ফসল উৎপাদন ও সম্প্রসারণে সবচেয়ে বড় বাধা হচ্ছে এর উৎপাদন খরচ বেশি ও সঠিক বিপণন ব্যবস্থা না থাকা। এছাড়াও স্থানীয় বাজারে কম মূল্য, কৃত্রিম প্রযুক্তিতে উৎপাদিত ফসলের বাজার দখল। এসব কারণে প্রাকৃতিকভাবে উৎপাদনকারী কৃষকগণ কোনঠাসা হয়ে পড়েছে।
এএ-পোর্টালের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসলের বিপণন ব্যবস্থা পরিবর্তনের কাজ শুরু করেছে। কৃষকদের আয় বৃদ্ধি ও ভোক্তাদের স্বাস্থ সুরক্ষায় নিরাপদ ফসল সবার কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে অর্গানিক অনলাইন.কম.বিডি প্রত্যন্ত অঞ্চলের প্রশিক্ষিত উদ্যোক্তাদের উৎপাদিত নিরাপদ পণ্যসামগ্রী সরাসরি সংগ্রহ করে ভোক্তাদের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করছে। কৃত্রিমতা বিবর্জিত ভেজালমুক্ত প্রাকৃতিক খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা আমাদের মৌলিক অধিকার। আর এই মৌলিক অধিকার পূরণই অর্গানিক ,আমাদের পণ্যের ব্র্যান্ডিং নাম গ্রীন হারভেস্ট।
সু-স্বাস্থবান নাগরিকই পারে একটি সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়ার কাজে সহায়তা করতে। নিজের জন্য, পরিবারের জন্য, আগামী প্রজন্মের জন্য, দেশের জন্য সর্বোপরি সমাজের জন্য কিছু করতে চাইলে সুস্থ থাকাটা জরুরি। ভবিষ্যৎ পরজন্মের জন্য একটি টেকসই ও উন্নত কৃষি ব্যবস্থা তৈরির লক্ষে, দেশের প্রান্তিক কৃষকদের নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে অর্গানিক ।
নিরাপদ খাবারই পারে শরীরকে সুস্থ রাখতে। আগামী দিনগুলিতে সুস্থভাবে বেঁচে থাকা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখার জন্য এসব মরণঘাতী বিষ প্রয়োগের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের এখনই সময়। আসুন আমরা আজ থেকে ভেজালযুক্ত খাবার পরিহার করে ভেজালমুক্ত নিরাপদ খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলি।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
Next Article সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১৭ মৃত্যু
আরো পড়ুন
বিনোদন

স্বামী-দেবরের বিকৃত যৌনাচারের পর ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব সুস্মিতা

By Nayon Islam 2 hours ago
জাতীয়

রোববার থেকে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

By Nayon Islam 2 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় ইয়াবাসহ যুবক আটক

By Nayon Islam 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের নির্দেশে খুলনায় শহীদ ও নির্যাতিত ৭৩ ভুক্তভোগী পরিবারে আর্থিক সহায়তা বিতরণ

By Nayon Islam 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?