
খানজাহান আলী থানা প্রতিনিধিঃ বিএনপি জামায়াতের হরতাল, অবরোধের প্রতিবাদে খানজাহান আলী থানা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত । গতকাল শনিবার আছরবাদ ফুলবাড়ীগেট এ বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মো. সাজ্জাদুর রহমান লিংকনের নেতৃত্বে থানা ও ওয়ার্ড যুবলীগ একত্বতা জানিয়ে কর্মসুচিতে অংশগ্রহন করেন। বিক্ষোভ মিছিলটি ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে খুলনা যশোর মহাসড়কের মাইলপোস্ট, মীরেরডাঙ্গা পেট্টোলিয়াম সার্ভিস হয়ে দলীয় কার্যালয়ে এসে শান্তি সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। মিছিল পরবর্তি শান্তি সমাবেশ খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে এবং আ’লীগ নেতা এফ এম জাহিদ হাসান জাকিরের সঞ্চালনায় বক্তৃতা করেন খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন। এ সময় থানা আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল হাওলাদার, মাস্টার শাহজাহান হাওলাদার, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ্জ মো. শাহবুদ্দিন আহমেদ, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন খানজাহান আলী থানা শাখার সভাপতি ইউসুফ আলী খলিফা, জেলা পরিষদের সদস্য ও থানা জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম বাবু, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, মাষ্টার মনিরুল ইসলাম, আবু হেনা বাবলু, হোসেন আলী হাওলাদার, মোড়ল মুজিবর রহমান, তরিকুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান মানিক, আলামিন, রবিউল ইসলাম, রেজওয়ান আকুঞ্জি রাজা, ইউপি সদস্য শেখ আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, মনির হোসেন সাবেক মেম্বর মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক মেম্বর শহিদুল ্ইসলাম, শেখ মনিরুল ইসলাম, আব্দুল কাদেও, ইমরান আলী রনি, তৈয়বুর রহমান লিটন মো. হানিফ,জাহাঙ্গীর হাবিব টাইফুন, ইমন শেখ, শাহ আব্দুল্লাহ, সেকেন্দার আলী, সার্ভেয়ার রমজান আলী সহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা- কর্মীরা অংশগ্রহণ করে।

