
জন্মভূমি ডেস্ক : নগরীর খালিশপুর কদমতলা এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে কেএমপির গোয়েন্দা বিভাগের পরিদর্শক শেখ লুৎফর রহমান, এসআই মোঃ সেলিম হোসেন, এএসআই বিশ্বজিৎ দেবনাথ কদমতলা মোড়ে একটি বন্ধ চায়ের দোকানের সামনে থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবাসহ পারভেজ তালুকদার (২৮) কে গ্রেফতার করেন। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। আটক হওয়া পারভেজ তালুকদার নগরীর খালিশপুর থানার কালিবাড়ি পুলিশ ফাঁড়ির পিছনের বস্তির নজরুল শেখের ছেলে। এ ঘটনায় রোববার খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।