By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খালিশপুরে জাহিদ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খালিশপুরে জাহিদ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খালিশপুরে জাহিদ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Last updated: 2024/10/28 at 4:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : খুলনার খালিশপুর এলাকার আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন মো. আব্বাস আনসারী, মো. নশু ফরাজী, মো. রিয়াজ, মো. নাদিম ও মো. জব্বার।

এছাড়া একই আসামিদের বিরুদ্ধে মামলার আরেক ভিকটিম নিহত জাহিদের বড় ভাই জাবেদকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা চেষ্টা ও আহত করার অভিযোগে দন্ডবিধি ৩২৪ ও ৩০৭ ধারায় ৩ বছর ও ৭ বছরের সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে আলাদাভাবে ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

সোমবার খুলনার জন‌নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ জু‌য়েল রানা এ রায় ঘোষণা ক‌রেন। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদাল‌তের উচ্চমান বেঞ্চ সহকারী মোহাম্মদ ছা‌য়েদুল হক শা‌হিন।

এছাড়া এ মামলায় ৭ আসামিকে খালাস প্রদান করেছেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন, মো. ইব্রা আর আলাম আসিফ, মো. রানা হোসেন, সুলতান ওরফে গব্বার, পাতলা সাগর, মো. ওমর ফারুক ওরফে আরিফ, মো. মেহেদী হাসান ওরফে প্যাকেট মেহেদী ও মো. জাহিদুল ইসলাম জাহিদ।

মামলা চলাকালীন সম‌য়ে ২৬ জ‌নের ম‌ধ্যে ১৩ জন আদাল‌তে স্বাক্ষ্য প্রদান ক‌রেন।

এজাহার সূ‌ত্রে জানা‌ গে‌ছে, খা‌লিশপুর হাউজিং স্ট্রেট এলাকার বা‌সিন্দা সা‌ব্বির হো‌সে‌নের বড় ছে‌লে জা‌বেদের এলাকার ক‌তিপয় দুস্কৃ‌তির সা‌থে পূর্ব বি‌রোধ ছিল। ২০১৬ সা‌লের ১৩ ডি‌সেম্বর তি‌নি বাসা থে‌কে চিত্রালী বাজা‌রের উদ্দে‌শ্যে বের হন। প‌থিম‌ধ্যে বঙ্গবাসী মোড় জ‌নৈক জাহাঙ্গী‌রের চা‌লের দোকা‌নের সাম‌নে পৌঁছা‌লে পূর্ব থে‌কে ওৎ পে‌তে থাকা সন্ত্রাসীরা ধারা‌লো অস্ত্র নি‌য়ে তার ওপর আক্রমণ ক‌রে। এ ঘটনায় তি‌নি গুরুতর আহত হন। আক্রম‌ণের ঘটনা জান‌তে পে‌রে জাবেদের দুইভাই মোঃ সুমন ও জা‌হিদ ঘটনাস্থ‌লে পৌঁছান। এ সময় এ মামলার আমা‌সি আব্বাস আনছা‌রি ও জব্বার জা‌বে‌দের ছোটভাই মোঃ সুমন‌কে জাপ‌টে রা‌খে এবং সন্ত্রাসীরা তার মেজভাই জা‌হিদ‌কে এলোপাতাড়িভা‌বে কোপা‌তে থা‌কে। পরবর্তী‌তে জা‌হিদ চিৎকার কর‌তে থাক‌লে ঘটনাস্থ‌লে এলাকাবাসী চ‌লে আস‌লে সন্ত্রাসীরা পা‌লি‌য়ে যায়। প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন‌্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌লে সেখানকার চি‌কিৎসক জা‌হিদ‌কে মৃত ঘোষণা ক‌রেন।

ঘটনার প‌রের‌দিন নিহ‌তের‌ ছোটভাই মোঃ সুমন ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জ‌নের নাম উল্লেখ ক‌রে খা‌লিশপুর থানায় মামলা দা‌য়ের ক‌রেন।

২০১৮ সা‌লের ২৬ আগস্ট পি‌বিআই পু‌লিশ প‌রিদর্শক মোঃ বাবলুর রহমান খান ১২ জন আসা‌মির নাম উল্লেখ ক‌রে আদাল‌তে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন।

এ ঘটনার প্রায় ৭ বছর ১০ মাস পর আজ রায় ঘোষণা করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীর পাঁচটি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি শুরু
Next Article হাসিনার ঘনিষ্ঠরা ব্যাংকখাত থেকে লুট করেছে ২ লাখ কোটি টাকা : গভর্নর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?