By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
রাজনীতি

খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

Last updated: 2025/12/21 at 5:09 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের গোহাইল রোডে অবস্থিত জেলা নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনি সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বেগম খালেদা জিয়া এই আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার তাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ভোট উপহার দিতে চান তারা। সাধারণ মানুষও তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে তিনি দাবি করেন।
অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মাহবুবুর রহমান, সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাহফতুন আহম্মেদ খান রুবেল, কেএম খায়রুল বাশারসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমান বগুড়া সদর আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। আজ তার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। বগুড়ার মানুষের কাছে এটি একটি গর্বের বিষয়।
বগুড়ার মানুষ ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন বলে জানান তিনি।

জন্মভূমি ডেস্ক December 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারতে এক শ্রমিককে ‘বাংলাদেশি ভেবে’ পিটিয়ে হত্যার অভিযোগ
Next Article প্রথম আলো-ডেইলি স্টারে আগুন দেওয়া ব্যক্তিদের কিছু শনাক্ত : ধর্ম উপদেষ্টা
আরো পড়ুন
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 4 minutes ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 6 minutes ago
আন্তর্জাতিক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

By Janmobhumi Desk 7 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

রাজনীতি

কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
রাজনীতি

সময়সীমা শেষ হলেও ডাকা হয়নি ‘সংবিধান সংস্কার পরিষদ’র অধিবেশন : শফিকুর রহমান

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
জাতীয়রাজনীতি

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

By Tanvir 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?