By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুবিতে আইন বিষয়ে দু’দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুবিতে আইন বিষয়ে দু’দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী
খুলনা

খুবিতে আইন বিষয়ে দু’দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী

Last updated: 2023/03/12 at 5:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন আয়োজিত ‘লিগ্যাল ডায়নামিক্স ইন দ্য কনটেম্পোরারি ওয়ার্ল্ড’ (সমসাময়িক বিশ্বের আইনি গতিশীলতা) শীর্ষক দু’দিনব্যাপী জাতীয় সম্মেলন সমাপ্ত হয়েছে। শনিবার সম্মেলনের দ্বিতীয় দিনে দু’টি কি-নোট পেপার উপস্থাপন করা হয়। সকাল ৯টায় ‘ডায়নামিসম ইন সিভিল সুটস্: বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক কি-নোট পেপার উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। এছাড়া দুপুরে ‘রিঅ্যাপ্রাইসাল অব দ্য এভিডেন্স অ্যাক্ট ১৮৭২ ইন দ্য কনটেম্পোরারি কনটেক্সট’ শীর্ষক কি-নোট পেপার উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক প্রফেসর ড. বেগম আসমা সিদ্দিকা।

এদিকে বিকাল সাড়ে ৫টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্যাট্রন হিসেবে বক্তব্য রাখেন খুবি উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি এই সম্মেলন সাফল্যের সাথে শেষ করায় আইন ডিসিপ্লিনের প্রধানসহ অংশগ্রহণকারী সকল শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। পরে তিনি টেকনিক্যাল সেশনে পেপার উপস্থাপনকারী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নাসিম বানু। সভাপতিত্ব করেন আইন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো: ওয়ালিউল হাসানাত। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক তালুকদার রাসেল মাহমুদ। অনুষ্ঠানে টেকনিক্যাল সেশনের চেয়ার হিসেবে দায়িত্ব পালনকারী শিক্ষক-গবেষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দু’দিনব্যাপী এ সম্মেলনে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, খুলনা ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ ২৪টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে ১২৮ জন শিক্ষক, গবেষক, শিক্ষার্থী আইনপেশা সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। এ সম্মেলনে ৩৭ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী ৩২টি গবেষণা নিবন্ধ উপস্থাপন করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফের ফ্লোর প্রাইস নির্ধারণে আস্থা ফিরছে বিনিয়োগকারীদের
Next Article চিকিৎসা সরঞ্জামের মূল্যবৃদ্ধি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

কুয়েট ফের উত্তপ্ত, ভাংচুর রক্তাক্ত কর্ণার

By জন্মভূমি ডেস্ক 59 minutes ago
আন্তর্জাতিক

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

কুয়েট ফের উত্তপ্ত, ভাংচুর রক্তাক্ত কর্ণার

By জন্মভূমি ডেস্ক 59 minutes ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?