By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুবিতে আদিবাসী ছাত্রকল্যাণ সংস্থার নবীনবরণ অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুবিতে আদিবাসী ছাত্রকল্যাণ সংস্থার নবীনবরণ অনুষ্ঠিত
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুবিতে আদিবাসী ছাত্রকল্যাণ সংস্থার নবীনবরণ অনুষ্ঠিত

Last updated: 2024/12/06 at 9:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের বাংলা ডিসিপ্লিনের নাটমণ্ডপে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এ সময় তিনি বলেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় একটি উত্তম জায়গা। এখানে ছাত্ররাজনীতি না থাকায় শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের হানাহানি-রক্তপাতের ঘটনা ইতোপূর্বে ঘটেনি। ফলে সকল শিক্ষার্থীরা নির্বিঘ্নে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে মনোনিবেশ করতে পারছে।

তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়ে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু বলে কোনো কথা নেই, সকলেই সমান। আদিবাসীরা দেশের সম্পদ। তাদের ভাষা ও সংস্কৃতি কিছুটা ভিন্ন হলেও তারা বিশ্ববিদ্যালয়ের মতো বড় পরিসরে এসে সকলের সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারছে। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের বেশকিছু খেলোয়াড় আদিবাসী। তাদের হাত ধরে ফুটবলে আমরা কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারছি। আমি মনে করি, শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে তোমাদেরও উচিত নিজেদের প্রমাণ করা। যাতে তোমাদের মধ্যে নেতৃত্বদানের সক্ষমতা তৈরি এবং তোমাদের মাধ্যমে দেশ ও জাতির সুনাম আরও উজ্জ্বল হয়।

উপাচার্য নবাগত আদিবাসী শিক্ষার্থীদের খুলনা বিশ্ববিদ্যালয়ে বরণ করে নেওয়ার জন্য এ ধরনের একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করায় আদিবাসী ছাত্রকল্যাণ সংস্থাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। পরে তিনি নবাগত শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।

সংস্থার সভাপতি তেমিয় চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মো. হাসান মাহমুদ এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আবুল বাশার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুষ্পা চাকমা ও রেশমি চাকমা।

অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে নবীনবরণ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় খেজুর রস সংগ্রহে গাছিদের অনিহা
Next Article শ্যামনগরে পশু পালন ও সবজি চাষে নারীদের সাফল্য
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বরিশাল

মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago
সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?