By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুবিতে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুবিতে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুবিতে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Last updated: 2024/11/07 at 5:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন ও ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য মিথ্যা বা বিকৃত তথ্য শনাক্তকরণে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্লচন্দ্র রায় অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়, যা দুপুর ২টা পর্যন্ত চলে। কর্মশালাটি সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলাম। কর্মশালায় ডিসিপ্লিনের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এবং সেইভ ইউথ খুলনা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মোনামি হোসেন। এছাড়া ফ্যাক্ট চেকিং বিষয়ে দুইটি ভিন্ন সেশন পরিচালনা করেন ‘এমআরডিআই’ এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল আলম চৌধুরী।

আয়োজনের শুরুতে সারা মোনামি হোসেন বলেন, “সাংবাদিকদের সত্য-মিথ্যা যাচাইয়ের পাশাপাশি নৈতিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। যে তথ্য পাওয়া যায়, তা প্রকাশ করলে সমাজে কী প্রভাব ফেলবে, সে বিষয়টি বিবেচনা করা উচিত।”

কর্মশালায় ফ্যাক্ট চেকিংয়ের ব্যবহারিক দিক, তথ্য যাচাইয়ের বিভিন্ন পদ্ধতি ও কৌশল নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তথ্য শনাক্তকরণের মূলনীতি, বিভিন্ন টুল ব্যবহার, ছবি ও ভিডিও যাচাই, এবং গুজব ও অপতথ্য ছড়িয়ে পড়া রোধে ফ্যাক্ট চেকিংয়ের রাজনৈতিক নীতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 7, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৭ই নভেম্বর-৫ই আগস্ট এক সূত্রে গাঁথা : গোলাম পরওয়ার
Next Article যশোরে জামায়াতের নেতা সজল হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বরিশাল

মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 3 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?