By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুবি’র সাথে ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুবি’র সাথে ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষর
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুবি’র সাথে ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষর

Last updated: 2024/02/05 at 3:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : ডি-৮ অরগানাইজেশন (আর্থসামাজিক সহযোগিতার লক্ষ্যে উন্নয়নশীল ৮টি দেশের একটি সংস্থা) এর অধিভুক্ত ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ইরানে অবস্থিত) এর সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা সহযোগিতা বিনিময়ে পারস্পরিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন চ্যান্সেলর প্রফেসর ড. আব্বাস আফখামি।

স্বাক্ষরিত এমওইউতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান, ৫০% টিউশন ফি ছাড়, একাডেমিক এক্সচেঞ্জ তথা স্টাডি/কোর্স, রিসার্চসহ একাডেমিক এবং গবেষণা সহযোগিতা বিনিময়ের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এর মাধ্যমে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নের দ্বার উন্মোচিত হলো।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন। বক্তব্যের শুরুতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে উল্লেখ করে এর পরিচিতি বিদেশি অতিথিদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় গেøাবাল লিডার্স তৈরি করতে চায়, যারা অন্তর্ভুক্তি ও রূপান্তরমূলক উন্নয়ন ত্বরান্বিত করার মাধ্যমে একটি জ্ঞান ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অবদান রাখবে।

তিনি আরও বলেন, স্বাক্ষরিত এমওইউ’র মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় এবং ডি-৮ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিজ নিজ শক্তির ব্যবহার, জ্ঞান বিনিময় এবং যৌথ গবেষণা প্রচেষ্টায় নিয়োজিত হওয়ার সুযোগ পাবে। এই সহযোগিতা উভয় প্রতিষ্ঠানের একাডেমিক অগ্রগতির পাশাপাশি সাংস্কৃতিক সম্পৃক্ততা ও বৈশ্বিক চ্যালেঞ্জের উদ্ভাবনী সমাধানের বিকাশে অবদান রাখবে। এটি একটি সহযোগিতামূলক যাত্রার সূচনা যা শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক সমঝোতার উন্নতির জন্য অসাধারণ প্রতিশ্রæতি ধারণ করে। আমি মনে করি, এই সহযোগিতা ইতিবাচক ফলাফলের একটি উজ্জ্বল উদাহরণ হবে।

ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর ড. আব্বাস আফখামি বলেন, আজ দুটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশেষ দিন। শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ সাধন ও উদ্ভাবনের জন্য কাজ করার প্রতিশ্রæতি এই এমওইউ। এর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় ও ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে নতুন ধারণার সৃষ্টি হবে। তিনি বর্তমান ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাসহ সার্বিক অগ্রগতির প্রশংসা করেন।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খান, ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অ্যাডভাইজার ড. মাজাহার আহমাদি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মিলাদ সাকি উপস্থিত ও অনলাইনে সংযুক্ত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলের লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ
Next Article বিয়ের জন্য ফ্রি পোশাক চেয়ে বিপাকে অভিনেত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 2 minutes ago
সাতক্ষীরা

সুন্দরবন উপকূলে রেনুপনা আহরণ, বিনষ্ট হচ্ছে অন্য প্রজাতির কোটি পোনা

By Correspondent 3 minutes ago
খুলনা

পাইকগাছায় সড়ক সংস্কারের আড়ালে বিটিসিএলের ক্যাবল লুটপাট: নেপথ্যে দুই কর্মচারী

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 2 minutes ago
খুলনা

পাইকগাছায় সড়ক সংস্কারের আড়ালে বিটিসিএলের ক্যাবল লুটপাট: নেপথ্যে দুই কর্মচারী

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
খুলনা

সুন্দরবনে নির্বিচারে নিধন হচ্ছে পারসের পোনা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?