By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুবি উপকেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুবি উপকেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুবি উপকেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

Last updated: 2024/02/20 at 6:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এবং ০১ মার্চ নুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় নিয়ে আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

সভায় জানানো হয়, আগামী ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট উপকেন্দ্রে, ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ০১ মার্চ বিজ্ঞান ইউনিটের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রেভারেন্ড পলস্ হাই স্কুল উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সভায় বিভিন্ন দিক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে, খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীরা মোবাইল ফোনসহ কোনো প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস, ব্যাগ, বই নিয়ে প্রবেশ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে সুশৃঙ্খলভাবে তাদেরকে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। কোনো অভিভাবক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। তবে পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের পূর্বে আসা পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। ভর্তি পরীক্ষা চলাকালে গল্লামারী পুলিশ বক্সের মোড় থেকে জিরোপয়েন্ট পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ব্যক্তিগত যানবাহন ব্যবহার করেন তাদের যানবাহনে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামযুক্ত স্টিকার লাগানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে আশপাশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র‌্যাব ও সাদা পোশাকে নিরাপত্তা সদস্যরা দায়িত্ব পালন করবেন। এই পরীক্ষা সংক্রান্ত বা সংশ্লিষ্ট অন্য কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ডিন ও ফোকালপয়েন্ট প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। ভর্তি পরীক্ষা চলাকালীন কোনো সাংবাদিক পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না, তবে ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যের প্রয়োজন হলে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালকের সাথে আগেই যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, পরীক্ষার ফোকালপয়েন্ট চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, ছাত্র বিষয়ক পরিচালক (চলতি দায়িত্ব) রাজু রায়, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মইনুল হোসেন, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, শাখা প্রধান (প্রশাসন) উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, শাখা প্রধান (এস্টেট) কৃষ্ণপদ দাশ, নিরাপত্তা তত্ত¡াবধায়ক উপ-রেজিস্ট্রার মো. নাজিম উদ্দিনসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে খুলনা রেঞ্জ পুলিশের এসপি (অপারেশনস্) মো. রিয়াজুল কবির পিএসসি, খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মো. নাসিম এ-গুলশান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাসুম বিল্লাহ, লবণচরা থানার ওসি মো. এমদাদুল হক, দৌলতপুর থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস, সিআইডি’র পুলিশ পরিদর্শক হরিণটানা থানার ওসি (তদন্ত) সনজিৎ কুমার ঘোষ, খুলনা জেলার ট্রাফিক ইন্সপেক্টর মো. মশিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ
Next Article যবিপ্রবি উপাচার্যের সাথে শ্রেণি প্রতিনিধিদের মতবিনিময় সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 26 minutes ago
জাতীয়

দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে: জ্বালানি মন্ত্রী

By Tanvir 40 minutes ago
জাতীয়

সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে

By Tanvir 44 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 60 minutes ago
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?