By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা আব্বাস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা আব্বাস
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা আব্বাস

Last updated: 2024/12/01 at 4:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন। রোববার (১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘আমি বলব যে, তারেক রহমান আমাদের মাঝে সহি সালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এজন্য আল্লাহতালা তাকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন।’
১/১১-এর সময় তারেক রহমানের ওপর তৎকালীন সরকারের নিপীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে থাকার সময়ে তাকে গ্রেপ্তার করে অনেক অত্যাচার করা হয়েছিল আপনারা জানেন, আমরা দেখেছি একই জেলে ছিল, চকবাজারের জেলে।’
‘আমাদের সামনে থেকে উনি আগের রাত্রে বিদায় নিয়ে গেলেন, তাকে আর দেখিনি বহুদিন, তারপর যখন ফেরত আনল, তখন তিনি একেবারেই অসুস্থ, চলতে-ফিরতে পারতেন না। এখন বিদেশে আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ, যদিও সম্পূর্ণ সুস্থ না, উনি সুস্থ হওয়ার কথা না। বিকজ ওই অন্য ধরনের অত্যাচার ছিল, সুদুরপ্রসারী ফল আছে এটার।”
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি জড়িত ছিল না দাবি করে মির্জা আব্বাস বলেন, এই হামলাটি ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তি দ্বারা পরিচালিত। এতে বিএনপি কখনও জড়িত ছিল না। বরং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ফাঁসাতে এই ঘটনা সাজানো হয়েছিল।
তিনি আরও জানান, এই মামলার ভিত্তিতে সাজা দেয়া হলেও, আদালতের রায়ে প্রমাণ হয়েছে তারেক রহমান এই ঘটনায় সম্পৃক্ত ছিলেন না। তাকে খালাস দেয়া হয়েছে।
মির্জা আব্বাস বলেন, ন্যায় বিচারের সময় এসেছে, সব মিথ্যা মামলা থেকে বিএনপি খালাস পাবে। গত ১৫ বছরে সঠিক ইতিহাস ডাস্টবিনে ফেলে দিয়েছে আওয়ামী লীগ। তারা ইতিহাস বিকৃত করেছে।
তিনি আরও বলেন, বিএনপি আশা করছে বর্তমান সরকারের হাত দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। তবে বর্তমান সরকারকে বিব্রত করতে একটা অশুভ ষড়যন্ত্র চলছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অনেকে ভুল পথে নেয়ার চেষ্টা করলেও বিএনপি বর্তমান সরকারকে সঠিক পথে রাখার চেষ্টা করছে।
বিএনপির এই নেতা বলেন, দেশে ও বিদেশ থেকে অনেকে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ দেয়ার চেষ্টা করছেন। বিএনপি ও আওয়ামী লীগ এক সঙ্গে যেতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকিয়েছে ভারত।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যুবলীগ নেতাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিলেন যুবদল নেতা
Next Article কলাপাড়ায় ২৫ মেঃটন জাটকা উদ্ধার: ১৫ হাজার টাকা জরিমানা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরার রমজানের বাজার ধরতে তরমুজ চাষে ব্যস্ত চাষিরা

By Correspondent 25 minutes ago
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 9 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 11 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
রাজনীতি

হাসিনাসহ আসামিদের ফেরত এনে বিচার করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব : আখতার হোসেন

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?