By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুব শিগগিরই দেশে ফিরছেন না খালেদা জিয়া, লন্ডন ছাড়লেন ব্যক্তিগত চিকিৎসক দল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > খুব শিগগিরই দেশে ফিরছেন না খালেদা জিয়া, লন্ডন ছাড়লেন ব্যক্তিগত চিকিৎসক দল
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

খুব শিগগিরই দেশে ফিরছেন না খালেদা জিয়া, লন্ডন ছাড়লেন ব্যক্তিগত চিকিৎসক দল

Last updated: 2025/02/01 at 12:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্য থেকে খুব শিগগিরই দেশে ফিরছেন না। তবে, কবে নাগাদ তিনি দেশে ফিরবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে শারীরিকভাবে সুস্থ থাকায় লন্ডন থেকে ঢাকার দিকে রওনা হয়েছেন বেগম জিয়ার মেডিকেল টিমের চারজন সদস্য। শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে তাদের।
তারা হলেন- ডা. এফ এম সিদ্দিকী, ডা. মো. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুর উদ্দিন আহমদ ও ডা. জাফর ইকবাল। বাকি দুজন ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন থাকছেন বিএনপি নেত্রীর সঙ্গেই।
যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর থেকে শুক্রবার লন্ডন সময় সন্ধ্যা ৬টা ২০মিনিটের একটি ফ্ল্যাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন ওই চার বিশেষজ্ঞ চিকিৎসক।
গত ৭জানুয়ারি উন্নত চিকিৎসায় যুক্তরাজ্যে যাওয়ার সময় বেগম জিয়ার সফর সঙ্গী হয়ে ছিলেন তারা। মেডিকেল বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, প্রায় একমাস লন্ডনে অবস্থান করা ও বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় মেডিকেল বোর্ডের সদস্যরা দেশে ফিরে আসছেন।
বেগম জিয়া ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন বা ফিরতে চান তা এখনও নির্ধারণ হয়নি বলেও অনিশ্চিতভাবে লন্ডনে না থেকে দেশে ফিরছেন ওই চারজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাই প্রায় একমাস সেখানে থাকার পর তারা দেশে ফিরছেন বলে জানো গেছে।
তবে চিকিৎসকদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে, যেকোনো প্রয়োজনে আবারও বেগম জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবেন মেডিকেল বোর্ডের এই চিকিৎসকরা।
মেডিকেল বোর্ড ও যুক্তরাজ্য বিএনপির সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল। বড় ছেলে ও তার পরিবারের সঙ্গে থাকায় বিএনপি নেত্রী মানসিকভাবেও অনেকটা সুস্থ আছেন স্বাভাবিকভাবেই। শুক্রবার তার বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে বলে জানা গেছে।
গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে পৌঁছানোর পরপরই খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
৭৯ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের জটিলতাসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
চিকিৎসার জন্য সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। পরের বছর দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাগারে যেতে হয় তাকে। কোভিড মহামারি দেখা দিলে আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে তাকে মুক্তি দিয়ে বাড়িতে থাকার সুযোগ করে দিলেও বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। তখন বিএনপির অভিযোগ ছিল খালেদা জিয়াকে সরকার গৃহবন্দি রেখেছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর মুক্তি পান খালেদা জিয়া। তারপরই চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
Next Article মালা বিক্রেতা সেই ভাইরাল মোনালিসা এবার বলিউডে!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?