By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনাকে স্বাস্থ্যসম্মত আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই: কেসিসি মেয়র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনাকে স্বাস্থ্যসম্মত আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই: কেসিসি মেয়র
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাকে স্বাস্থ্যসম্মত আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই: কেসিসি মেয়র

Last updated: 2024/02/05 at 5:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনাকে স্বাস্থ্যসম্মত আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে খুলনা শহরের বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত ও টেকসই করার জন্য মাস্টার প্লান প্রণয়ন করা হচ্ছে। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে খুলনাসহ বিশ্বের পাঁচটি শহরকে স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছে। কেসিসি কর্তৃপক্ষ এ কর্মসূচি বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা রাখছে।

সিটি মেয়র আজ সোমবার বেলা ১১ টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্ট-এর আওতায় ওয়েস্ট ম্যানেজমেন্ট মাাস্টারপ্লানের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। জার্মান সরকারের অর্থায়নে খুলনা সিটি কর্পোরেশনের সহায়তায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বর্জ্য ব্যবস্থাপনায় মাস্টারপ্লান প্রণয়নের কাজ বাস্তবায়ন করছে। সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে ওয়েস্ট ম্যানেজমেন্ট মাাস্টারপ্লানের অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সভাপতির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, কেসিসি শহরতলীর রাজবাঁধ, মাথাভাঙ্গা ও সলুয়া এলাকায় বর্জ্য থেকে কম্পোস্ট সার, বায়োগ্যাস ও বিদ্যুৎ এবং ডিজেল উৎপাদনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রকল্পের কার্যক্রম শুরু হলে খুলনার বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আব্দুল আজিজ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, কুয়েট-এর শিক্ষক প্রফেসর ড. কিউ এইচ বারী, প্রফেসর ড. কেএইচ মাহবুব হোসেন, প্রফেসর ড. এস এম মনিরুজ্জামান, সহযোগী প্রফেসর ড. মোঃ মনজুর মোর্শেদ, কেসিসি’র আর্কিটেক্ট রেজবিনা খানম, সহকারী কঞ্জারভেন্সি কর্মকর্তা মোঃ আব্দুর রকিব, নূরুন্নাহার এ্যানিসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও গবেষণা কাজে নিয়োজিত সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন এসসিআইপি প্লাস্টিক প্রজেক্টের প্রকল্প পরিচালক ও কুয়েটের শিক্ষক প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে হার্ট এ্যাটাকে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
Next Article শ্যামনগরে ঠিকাদারকে কুপিয়ে হত্যার চেষ্টা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 2 hours ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 2 hours ago
সাতক্ষীরা

সুন্দরবন উপকূলে রেনুপনা আহরণ, বিনষ্ট হচ্ছে অন্য প্রজাতির কোটি পোনা

By Correspondent 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 11 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?