
জন্মভূমি রিপোর্ট : খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক আবারো মেয়র নির্বাচিত হয়েছেন। এই নিয়ে তিনি টানা দ্বিতীয়বার ও মোট তিনবার মেয়র পদে বিজয়ী হলেন। গত ১ জুন ছিল তালুকদার আব্দুল খালেকের জন্মদিন। সেদিন গণমাধ্যমকর্মীরা খুলনাবাসীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানালে তিনি খুলনাবাসীকে বলেন, জন্মদিন উপলক্ষে আমাকে আপনারা একটি বিজয় দিন। আমি খুলনাকে পরিবর্তন করে দেবো। গতকাল রাতে বিজয়ের পরে সেই প্রতিশ্রুতি মনে করিয়ে দিলে তালুকদার খালেক বলেন, আমি আমার এই বিজয় খুলনাবাসীকে উৎসর্গ করলাম।