
খুলনার সাউথ সেন্টার রোডে শাহী জামে মসজিদ সংলগ্ন করোনেশন স্কুলের সামনে গত ৩রা মার্চ দুপুর দেড়টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসতঘর ও সমস্ত মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়ে।
আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।