By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় অজ্ঞাত যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় অজ্ঞাত যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় অজ্ঞাত যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

Last updated: 2025/02/27 at 9:07 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : ভৈরব নদ সংযুক্ত খানজাহান আলী থানাধীন আটরা গিলেতলা ইউনিয়নের আব্দুল গফ্ফার ফুড ঘাট থেকে ২২/২৩বছর বয়সী অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা সদর নৌ থানা পুলিশের একটি টিম অর্ধগলিত লাশটি উদ্ধার করে। যদিও নিহতের পরিচয় শনাক্ত করা নিয়ে বিপত্তি সৃষ্টি হয়েছে। ঘাটের নিকটতম দূরত্বে পড়ে থাকা একটি বস্তা হতে উৎকট দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা সন্ধ্যা ৭ টার দিকে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্টের উদ্ধৃতি দিয়ে নৌ থানার এসআই রবিউল ইসলাম দৈনিক জন্মভূমিকে বলেন, ভিকটিমের মুখ থেতলানো। শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। মাথার চুল উঠে গেছে। মৃত ব্যক্তির পরিহিত কর্দমাক্ত চেক শার্ট ও প্যান্ট। লাশ ময়না তদন্তের জন্য রাত ৮ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খানজাহান আলী থানা ও খালিশপুর থানার পুলিশ এবং সিআইডি ও পিবিআই এর সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান। সিআইডি ও পিবিআই সদস্যরা নিহতের পরিচয় শনাক্তের জন্য মরদেহের আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছেন। নড়াইল জেলার লোহাগড়া থানার নৌখালী ঝাউডাঙ্গা গ্রামের জনৈক মোঃ মুরাদের ছেলে তাসকির আহমেদ (২৩) ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন। গত ২১ ফেব্রুয়ারি তিনি খালিশপুর থানা এলাকার বাসিন্দা তার প্রেমিকার সাথে দেখা উদ্দেশ্যে রওনা করেছিলেন। সেই থেকে তিনি নিখোঁজ। লাশ উদ্ধারের খবর পেয়ে তাসকিরের মামাতো ভাই ঘটনাস্থলে এসে পুলিশকে বলেন, মৃতদেহে পরিহিত শার্টটি পরিচিত মনে হলেও প্যান্টটি অচেনা। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে পুলিশ তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারে নি। খানজাহান আলী থানার (ওসি) কবীর হোসেন এবং খালিশপুর থানার (ওসি) মোঃ রফিকুল ইসলাম দৈনিক জন্মভূমিকে বলেন, লাশের আঙ্গুলের ছাপ পরীক্ষা করে নাম-পরিচয় শনাক্ত করা না গেলে তার স্বজন দাবী করা ব্যক্তিদের সাথে ডিএনএ পরীক্ষা করা হবে। তখন নিহতের প্রকৃত পরিচয় জানা যাবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 27, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অস্ত্রসহ সুন্দরবনের হান্নান বাহিনীর ৭ দস্যু আটক
Next Article পাইকগাছায় সচিব তৌহিদুর রহমান কে সংবর্ধনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবরমহানগর

কয়রায় ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 minutes ago
জাতীয়

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 40 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবরমহানগর

কয়রায় ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 40 minutes ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের কর্মসূচি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?