By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় অর্থনৈতিক শুমারি বিষয়ক স্থায়ী কমিটির সভা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনায় অর্থনৈতিক শুমারি বিষয়ক স্থায়ী কমিটির সভা
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় অর্থনৈতিক শুমারি বিষয়ক স্থায়ী কমিটির সভা

Last updated: 2024/11/19 at 3:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

তথ্যবিবরণী : অর্থনৈতিক শুমারি-২০২৪ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে খুলনা বিভাগীয় ও সিটি কর্পোরেশনের শুমারি বিষয়ক স্থায়ী কমিটির সভা আজ মঙ্গলবার দুপুরে বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, দেশের উন্নয়নে পরিকল্পনা প্রণয়নের সময় সঠিক তথ্য-উপাত্ত একান্ত প্রয়োজন। দেশের অর্থনীতি নিয়ে সঠিক ও বাস্তবসম্মত তথ্য-উপাত্ত সংগ্রহে দেশব্যাপী অর্থনৈতিক শুমারি পরিচালিত হবে। শুমারিকালে তথ্য সংগ্রহে নিয়োজিতদের কাছে ছকঅনুযায়ী সকল তথ্য সঠিকভাবে দিতে হবে। ব্যাপক প্রচারের মাধ্যমে শুমারি বিষয়ে সকলকে অবহিত করতে পারলে তথ্য প্রদানের ক্ষেত্রে সাধারণ মানুষের ভীতি দূর হবে।

সভায় জানানো হয়, দেশের ভৌগলিক সীমানার মধ্যে অবস্থিত অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত সব ধরণের অর্থনৈতিক ইউনিট এশুমারির আওতায় আসবে। অর্থনৈতিক শুমারি ২০২৪ সঠিকভাবে সম্পন্নের লক্ষ্যে আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর (১৬ ও ২৫ ডিসেম্বর ব্যতীত ১৫দিন) দেশব্যাপী মাঠ পর্যায়ে শুমারি তথ্য সংগ্রহ করা হবে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে অনুষ্ঠেয় শুমারিতে সারাদেশে মোট ৯৫ হাজার গণনাকারী ট্যাব ব্যবহার করে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য নিরাপদে নির্ধারিত সার্ভারে সংরক্ষিত থাকবে। খুলনা বিভাগে দুই জন সমন্বয়কারীর অধীনে ২৮২জন জোনাল অফিসার, ২৮২জন আইটি সুপারভাইজার, দুই হাজার ৭৬ জন সুপার ভাইজার ও ১০ হাজার ৭৪৬জন গণনাকারী কাজ করবেন। খুলনা জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় মোট দুই হাজার দুইশত ৩০জন গণনাকারী তথ্য সংগ্রহে নিয়োজিত থাকবেন।

সভায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ, স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মোঃ তবিবুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় অর্থনৈতিক শুমারি উপলক্ষ্যে ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ আক্তার হোসেন। বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 19, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কেশবপুরে গাভী পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত
Next Article খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 2 hours ago
খুলনাজেলার খবরমহানগর

কয়রায় ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?