By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা

খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Last updated: 2025/10/13 at 1:23 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

তথ্যবিবরণী :‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ রয়েছে। দুর্যোগ আসলে মানুষের ভোগান্তির সীমা থাকে না। তিনি আরও বলেন, বাংলাদেশ ভৌগলিক কারণেই দুর্যোগপ্রবন অঞ্চল। সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের কাজ করতে হবে। দুর্যোগের পূর্ব প্রস্তুতি যত বেশি নেয়া যাবে, দুর্যোগের ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব। এজন্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। আলোচনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ মাসুদ সরদার, মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনা, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ^াস, জেজেএস এর আব্দুল বাকী প্রমুখ বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম। এর আগে দিবসটি উপলক্ষ্যে নগরীর শহিদ পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়া অগ্নিকান্ড ও ভূমিকম্পকালে রক্ষা পাওয়ার উপায় নিয়ে কালেক্টরেট চত্বরে মহড়া অনুষ্ঠিত হয়।

জন্মভূমি ডেস্ক October 13, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পান করে ৬ জনের মৃত্যু
Next Article শীতের আগমনী বার্তা: শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
আরো পড়ুন
জাতীয়

গণতন্ত্র হলো আস্থার জায়গা, আইন হাতে তুলে নেবেন না : চিফ হুইপ

By Tanvir 2 minutes ago
জাতীয়

যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার : মন্ত্রী

By Tanvir 10 minutes ago
জাতীয়

কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী

By Tanvir 17 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

দিঘলিয়ায় গলায় ফাঁস লাগিয়ে শিক্ষার্থীর আত্নহত্যা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
মহানগর

নগরীতে তাতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগর

খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?