
খুলনা (৯ফেব্রুয়ারি)
আজ খুলনার ৬ টি আসনের ৯ টি উপজেলায় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ও গণভোটের ব্যালট পেপার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখা হতে নির্বাচনী কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিকট আজ ৯ ফেব্রুয়ারি সোমবার সকালে হস্তান্তর করা হয়। ট্রেজারি সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি সকল যাচাই-বাছাই শেষে ব্যালট বক্স হস্তান্তর করেন।
খুলনা জেলা নির্বাচন অফিসার মোঃ সোহেল সামাদ বলেন, ১৪৮ টি ভোট কেন্দ্রের নির্বাচনের ব্যালট পেপার ও গণভোটের ব্যালট পেপার আজ সকল সরকারি রিটার্নিং অফিসার এর কার্যালয় নিয়ে যাওয়া হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি সকল ভোট কেন্দ্রে নির্বাচনী সকল সরঞ্জামাদি পৌঁছে যাবে।

