খুলনায় ৫২ প্যাকেট ইয়াবাসহ নাইম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার নগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক লৌহগঞ্জ জেলার মুন্সিগঞ্জের বাসিন্দা মো: মিরাজ শেখের ছেলে।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মাদকের একটি বিশাল চালান সাতক্ষীরা হয়ে ঢাকায় যাবে। এমন সংবাদ পেয়ে আমরা কৈয়া বাজার এলাকায় চেকপোষ্ট বসায়। সাতক্ষীরা থেকে ঢাকা গামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি গাড়ি সাড়ে ১২ টার দিকে কৈয়া বাজারে আসলে থামার সংকেত দিলে বাসটি দাঁড়িয়ে যায়। পরে ভেতরে প্রবেশ করে তল্লাশি করতে থাকি। পুলিশের উপস্থিতি দেখে নাঈমের আচরণ বদলে যায়। এ সময় তার হাতে থাকা মোবাইল ফোনের ব্যাগ তল্লাশি করে ৫২ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়। গুণে সঠিক সংখ্যা তিনি বলতে পারেন নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সে সাতক্ষীরা থেকে উল্লিখিত পরিমাণ ইয়াবা ঢাকায় নিয়ে যাচ্ছিল।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত