By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় ঈদুল আযহায় স্থানীয় চাহিদা মেটাতে প্রস্তুত লক্ষাধিক গরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় ঈদুল আযহায় স্থানীয় চাহিদা মেটাতে প্রস্তুত লক্ষাধিক গরু
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ঈদুল আযহায় স্থানীয় চাহিদা মেটাতে প্রস্তুত লক্ষাধিক গরু

Last updated: 2023/06/15 at 1:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ভারতীয় গরুর অনুপ্রবেশ নিয়ে শঙ্কা

 জেলায় ১৪ হাজার খামারী

 খাবারের পাশাপাশি ইনজেক্শন

জন্মভূমি রিপোর্ট : ঈদ-উল- আযহা উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার খামারীরা তাদের গবাদি পশু হৃষ্ট পুষ্ট করে স্থানীয় হাট বাজারে নেয়ার চেষ্টা করছেন। মোটাতাজা করতে পশুদের অতিরিক্ত খাবারের পাশাপাশি ইউরিয়াসহ ইনজেক্শন দেয়া চলছে। এ বছর ১৪ হাজার ১১১টি খামার মালিক তাদের মোটাতাজা করা ১ লাখ ১৯  হাজার ৫০৩টি বিভিন্ন জাতের ষাড়, বলদ, গাভী, মহিষ, ছাগল, ভেড়া ও অন্যান্য পশু বিক্রির জন্য প্রস্তুত করছেন। গেল বছর এর সংখ্যা ছিল ৭১ হাজার ৩১২। তবে কোরবানী দেয়া হয়েছিল ৮৬ হাজার পশু। অতিরিক্ত পশু বহিরাগত এবং স্থানীয় ভাবে খামার ছাড়াই পালিত। চলতি বছর কোরবানীর সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে সূত্রটি জানায়।

Contents
ভারতীয় গরুর অনুপ্রবেশ নিয়ে শঙ্কা জেলায় ১৪ হাজার খামারী খাবারের পাশাপাশি ইনজেক্শন

গত বছর যে সব গরু বিক্রি করতে পারেনি সে গুলো এ বছর আবার বাজারে উঠাবার জন্য উপযুক্ত করা হচ্ছে। এ বছর জেলায় ষাড়, বলদ, গাভী ও মহিষ মিলে মোট ৫৮ হাজার ১৪৮টি পশু মোটাতাজা করা হচ্ছে। পাশাপাশি পারিবারিক এবং খামার আকারে পালন ৬১ হাজার ৩৫৫টি ছাগল ও ভেড়া পালন করে হাটে উঠাবার চেষ্টাও চলছে। পেশাদার ব্যবসায়ীরা প্রতি বছর এ সময়েই তাদের পালন করা পশু হাটে এনে মোটা অংকের টাকা হাতে নিয়ে ফেরেন। গত বছরের ন্যায় এ বছরও ভারতীয় গরু প্রবেশের ক্ষেত্রে বাঁধা থাকাবে বলে দেশী খামারীরা মনে করছেন। তাই লাভের অংক গেল বছরের তুলনায় আরও বাড়বে মনে করে স্বত:স্ফূর্তভাবে হাসিমুখে পশু লালন পালন করছেন।

জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলা সদরে ৫৬ জন খামারী ৪৪৮টি ষাঁড়, ২১৪টি ছাগল, বটিয়াঘাটায় ৭১৫ খামারী ২ হাজার ৫০টি ষাঁড়, ২০০ বলদ, এক হাজার ৯৫ ছাগল, ৭৫টি ভেড়া, ৭৫ গাভী, ডুমুরিয়ায় ৩ হাজার ৭ খামারী ৭ হাজার ৪১০ ষাঁড়, ৪৭৪  বলদ, ২ হাজার ৭০২ ছাগল, ২৩২ ভেড়া, পাইকগাছায় ৯৮৯ খামারী ৯ হাজার ৬৮৭ ষাঁড়, ৭২২ বলদ, ৫ হাজার ৩০০ ছাগল, ৩৪৫ ভেড়া, কয়রায় এক হাজার ১৬৭ খামারী ৮ হাজার ৪৩৪ ষাঁড়, ৩৯৫ বলদ, ৪ হাজার ১৮২ ছাগল, ৩৬০ ভেড়া, দাকোপ ২৫৬ খামারী ১ হাজার ৮৮ ষাঁড়, ৯২২ ছাগল, ১৭৩ ভেড়া, রূপসায় ৮২৪ খামারী চার হাজার ৮৮৬ ষাঁড়, ১৫৭ বলদ, ৩২৭ ছাগল, তেরখাদায় ৬৫৫ খামারী ২ হাজার ২৩৩ ষাঁড়, ৪৫ বলদ, ৩ হাজার ৮৬২ ছাগল, দিঘলিয়ায় দেড় হাজার ৭৮ খামারী ৪ হাজার ১৬০ ষাঁড়, ৯৬ বলদ, ৪ হাজার ৮২ ছাগল এবং ফুলতলা উপজেলায় ৪৫৫ জন খামারী দুই হাজার পাঁচ ষাঁড়, ৮৫ বলদ ও ৯৭২টি ছাগল হৃষ্ট পুষ্ট করছেন। এ সব গবাদি পশু বাণিজ্যিক ভাবে পালন করতে গিয়ে অনেকেই কৃষি, সোনালী, পূবালীসহ বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। মাত্র ৫ ভাগ সুদে ঋণ গ্রহণের পর এক বছরের মধ্যেই পালিত পশু বিক্রয় উপযোগী করে তোলেন। বিক্রি শেষে ব্যাংক ঋণ পরিশোধ করেও অনেকে দ্বিগুন লাভ করেন। খামারীরা বলেন, গরু লালন পালন করতে যথেষ্ট সময় ব্যয় করতে হয়। তাছাড়া শ্রমিক খরচ এখন অনেক বেশী। তাই ভারতীয় গরু প্রবেশ না করলে লাভের অংক দেখা যাবে।

তবে ক্রেতাদের অভিযোগ, ভারতীয় গরু প্রবেশ না করলে দেশী খামারীরা অতিরিক্ত মূল্য দাবী করে বসে থাকেন। খামারীরা সাধারণত দেশী এবং শংকর জাতের গরু পালন করে থাকেন। সে ক্ষেত্রে শাহীওয়াল ও ফ্রিজিয়ান জাতের বীজ বেশী ব্যবহার হয়ে থাকে। ঈদ-উল-আযহায় বিক্রির উদ্দেশ্যে গ্রামের প্রায়ই বাড়িতে এখন গরু লালন পালন হয়ে থাকে।

খামারী বটিয়াঘাটা উপজেলার খারাবাদ গ্রামের ফুজ্জাত শেখ, ছয়ঘরিয়া গ্রামের বিচিত্রা মন্ডলসহ অনেকেই বলেন তারা ৬০/৭০টি করে গরু লালন পালন করেছেন। গত বছর কোরবানীতে লোকসানে ছিলেন। এ বছর খাবারের মূল্য অনেক বেশী। তার পর যদি ভারতীয় গরু প্রবেশ করে তাহলে লোকসানের সম্ভাবনা রয়েছে।

জেলা প্রাণি সম্পদ অফিসার অরুণকান্তি মন্ডল বলেন, আগামী ঈদ-উল-আযহা উপলক্ষে ইতোমধ্যে বিভিন্ন হাট-বাজারে দেশী জাতের গরু বিক্রয় করার উদ্দেশ্যে প্রস্তুতি নেয়া চলছে। জেলায় যথেষ্ট পরিমাণ গরুর খামার রয়েছে। আশা করি এ অঞ্চলে উৎপাদিত গরু ঈদ-উল-আযহায় চাহিদা মেটাতে সক্ষম হবে। তিনি বলেন, ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে তাদের সাথে সমন্বয় না করার কারণে অনেক সময় প্রকৃত খামারীরা ঋণ থেকে বঞ্চিত হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 15, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্মার্ট বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ
Next Article যশোরে ট্রাকের ধাক্কায় মাছ বিক্রেতা নিহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?