By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা পাচ্ছেন ৫৩ কোটি ৪৫ লাখ টাকা প্রণোদনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা পাচ্ছেন ৫৩ কোটি ৪৫ লাখ টাকা প্রণোদনা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা পাচ্ছেন ৫৩ কোটি ৪৫ লাখ টাকা প্রণোদনা

Last updated: 2023/11/18 at 11:25 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

৭ লাখ ৫৩ হাজার কৃষক পাচ্ছেন বীজ ও সার

হারুন-অর-রশীদ : খুলনা অঞ্চলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে ৫৩ কোটি ৪৫ লাখ ৫৪ হাজার ৭৫ টাকা প্রণোদনা দেয়া হয়েছে। ৭ লাখ ৫৩ হাজার ২৪০ জন কৃষক এই সুযোগ পাবেন। প্রতিজন  কৃষক ১ বিঘা করে বিঘা জমিতে রবি ও খরিপ মৌসুমে আবাদ ও উৎপাদন বাড়াতে প্রণোদনা দিচ্ছে সরকার। ৪ বছরে সরকার এই টাকা কৃষকদের মাঝে বিতরণ করেছে। সরকারি প্রণোদনায় কৃষি খাতে এই অঞ্চলের উন্নয়ন হয়েছে। তবে টাকার পরিমান আরো বাড়তে পারে। কৃষি বান্ধব সরকারের সহায়তা পেয়ে কৃষক প্রতি বছরে অধিকহারে আবাদ ও উৎপাদন বাড়িয়েছে। ফলে এই অঞ্চলে কৃষি খাতে উন্নয়ন হয়েছে।

 সূত্র জানিয়েছেন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলা নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চল। এই অঞ্চলে প্রতি বছর রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্য্যমুখি, চিনাবাদাম, পিয়াজ, মুসরী ও খেশারী ডাল, বোরো, সয়াবিন, মুগ, আমন আবাদ ও উৎপাদনের জন্য ৩৩ শতকের প্রতি বিঘা জমিতে কৃষক এই প্রণোদনার সুযোগ পাচ্ছেন। টাকার পরিবর্তে কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার। এতে উৎপাদন বাড়লে সরকারে আমদানী নির্ভরতা কমবে।

জেলা প্রশাসককে সভাপতি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালককে সদস্য সচিব করে জেলা কৃষি পুনবার্সন বাস্তবায়ন  কমিটি করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী কৃষকদের তালিকা করে প্রণোদনার নগদ টাকার পরিবর্তে সরকার অনুমোদিত ডিলারদের কাছে থেকে বীজ ও সার নিয়েছেন ।

২০২০-২১ অর্থ বছরে প্রকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও সার সহায়তা বিতরণের জন্য কৃষি পুন:বার্সন কর্মসূচির আওতায় ১ লাখ ৭ হাজার ৮০০ জন কৃষক পাচ্ছেন ৭ কোটি ৭০ লাখ ৯৭৫ টাকা।

২০২১-২২ অর্থ বছরে ১ লাখ ৫০ হাজার ১১০ জন কৃষক পাচ্ছেন ৯ কোটি ৯৭ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা।

২০২২-২৩ অর্থ বছরে  ৩ লাখ ৩০ হাজার ৪৭০জন কৃষক পাচ্ছেন ২৩ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা এবং ২০২৩-২৪ অর্থ বছরে ১ লাখ ৬৪ হাজার ৮৬০ জন কৃষক পাচ্ছেন ১২ কোটি ১১ লাখ ৬৮ হাজার টাকা। প্রতি জন কৃষক পাচ্ছেন ৭১০ টাকা। কৃষি বান্ধব সরকার দক্ষিন-পশ্চিম অঞ্চলে কৃষি বিপ্লব ঘটানোর জন্য কৃষকদের বিভিন্ন ভাবে সহায়তা করছেন। এই সহায়তা পেয়ে কৃষক ঘুড়ে দাড়িয়েছেন। সবজি উৎপাদনে কৃষক মাঠে ব্যস্ত সময় পার করছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ বলেন, কৃষি মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী কৃষক সরকারের প্রণোদনা দেয়া হচ্ছে। ধানসহ বিশেষ কিছু ফসলে প্রণোদনা দেয়া হচ্ছে। কৃষক যাতে সহজে উৎপাদন বাড়তে পারে। জনসংখ্যা বাড়ছে। তাদের মুখে খাবার তুলে দেয়ার জন্য সরকার নানামুখি ব্যবস্থা নিচ্ছে। তিন বছরের মধ্যে আমদানী নির্ভরতা কমাতে হবে। যাতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা ফসল উৎপাদনে আগ্রহী হন এবং উৎসাহ পান। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পতিত জমিতে আবাদ করা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চলমান সংঘাত বন্ধে বিশ্ব নেতাদের প্রতি ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
Next Article ঘূর্ণিঝড় মিধিলির আগমনে শীতের আগমনী বার্তা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

বটিয়াঘাটায় আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ

By জন্মভূমি ডেস্ক 8 minutes ago
জেলার খবরযশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম অমিত, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
যশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

বটিয়াঘাটায় আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ

By জন্মভূমি ডেস্ক 8 minutes ago
খুলনা

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় উপজেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?