খুলনা (০২ মার্চ)
বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মধ্য দিয়ে কৃষি উন্নয়নের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন বলে মন্তব্য করেছেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। তিনি আজ বিকেলে খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের কামারগাতী খাল খনন উদ্বোধন কাল এ কথা বলেন।
তিনি আরো বলেন এ খালখননের মধ্য দিয়ে এই অঞ্চলে কৃষি সম্ভাবনা আরো কয়েক ধাপ এগিয়ে যাবে। এরপর তিনি দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সম্প্রসারণ প্রকল্পের আত্রাই নদীর প্রতিরক্ষামূলক বাদ প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ,পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন,দিঘলিয়া উপজেলা বিএনপি'র সভাপতি সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক সহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত