By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় গণতন্ত্র মঞ্চের সমাবেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনায় গণতন্ত্র মঞ্চের সমাবেশ
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় গণতন্ত্র মঞ্চের সমাবেশ

Last updated: 2023/01/11 at 10:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : গণতন্ত্র মঞ্চ’র খুলনার নেতৃবৃন্দ বলেছেন, ক্ষমতাসীন ফ্যাসিবাদী সরকার অপকর্ম ঢাকার জন্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদের ন্যায় আরও একটি নির্বাচন করার পায়তারা করছে। জনগণ এর সমুচিত জবাব দিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য সরকারের পদত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলন তীব্রতর করবে। নেতৃবৃন্দ জাতীয় সংসদ বাতিল, সকল রাজবন্দীদের মুক্তি ও বিরোধী দলের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জোরালো দাবিও তোলেন। বুধবার  গণতন্ত্র মঞ্চ, খুলনা আয়োজিত এক সমাবেশে নেতৃবৃন্দ এ আহবান জানান। স্থানীয় উমেশচন্ত্র লাইব্রেরীর সামনে বেলা ১১-১টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচী পালিত হয়। সমাবেশে প্রধান অতিথি জেএসডি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হাকিম বলেন, এই সরকার সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠাণকে ধ্বংস করেছে। আর ফ্যাসিবাদী সরকার নয় রাষ্ট্র সংস্কারের জন্য গণতান্ত্রিক সরকারের প্রয়োজন। আর লক্ষ্যেই এবারের আন্দোলন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জেলা জেএসডি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেএসডি’র কেন্দ্রীয় সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, ভাসানী অনুসারি পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হালিম, জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক স.ম. রেজাউল করিম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক মুনির চৌধুরী সোহেল, আল আমিন ও খালিশপুর থানা জেএসডি’র সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম। সমাবেশ পরিচালনা করেন, নগর নাগরিক ঐক্য’র সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু। সমাবেশে অন্যান্যের মধ্যে জেএসডি’র জেলা নেতা মোঃ আব্দুস সবুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি আলী দাদ, নগর জেএসডি’র সাধারণ সম্পাদক রাশিদুল আহসান বাবলু ও নাগরিক ঐক্য’র সদর থানা শাখার আহবায়ক আলী মুসা মিয়া উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানি অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গণতন্ত্র মঞ্চ।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কয়রায় যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষন
Next Article দৌলতপুরে বিজেএ’র সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 11 seconds ago
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Online Desk 2 minutes ago
জাতীয়রাজনীতি

এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ

By Online Desk 4 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 11 seconds ago
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Online Desk 2 minutes ago
আন্তর্জাতিকসর্বশেষ খবর

খামেনি ও পেজেশকিয়ানের অবস্থান লক্ষ্য করে ইরানে যৌথ হামলা

By Online Desk 16 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?