By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় গণমাধ্যমকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় গণমাধ্যমকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা
খুলনা

খুলনায় গণমাধ্যমকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা

Last updated: 2025/10/20 at 3:44 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

তথ্যবিবরণী : জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বিষয়ে খুলনায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক বিভাগীয় কর্মশালা আজ সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান। সভাপতির বক্তৃতায় মহাপরিচালক বলেন, দেশের প্রায় পাঁচ কোটি শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদানের মাধ্যমে টাইফয়েড জ¦র থেকে শিশুদের সুরক্ষিত করার বৃহৎ কর্মযজ্ঞ চলছে। এই টিকাদান ক্যাম্পেইন সফল করতে সাধারণ মানুষের মাঝে টিকা গ্রহণের গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা অনেক বেশি। জনমত গঠন ও জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম বিশেষ ভূমিকা রাখতে পারে। মূলধারার গণমাধ্যমগুলোয় প্রকাশিত সংবাদকে সাধারণ মানুষ গুরুত্বের সাথে বিশ্বাস করে থাকে। কারণ, এসকল মিডিয়াগুলো সবসময় জাতির বিবেক হিসেবে কাজ করে। তিনি বলেন, টিকা বিষয়ে অভিভাবকদের সচেতন করা ও টিকাদান প্রক্রিয়ার কোন সীমাবদ্ধতা পরিলক্ষিত হলে তা মিডিয়ার মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষ-সহ সবার সামনে নিয়ে আসতে গণমাধ্যমকর্মীরা ভূমিকা রাখতে পারেন। একই সাথে ইলেক্ট্রনিক মিডিয়ায় বিভিন্ন অনুষ্ঠান-টকশোর মাধ্যমে জনগণকে সচেতন করার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন সুস্থ জাতি ও ভবিষ্যতের উন্নত বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। গণমাধ্যমকর্মীরা তাদের ইতিবাচক লেখনির মাধ্যমে টিকাদান বিষয়ে জনসাধারণের মনোজগতে থাকা অন্ধ বিশ্বাস দূর করতে পারেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত বলেন, বাংলাদেশের ইপিআই কর্মসূচি বিগত কয়েক দশকধরে বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। চলমান টিকাদান ক্যাম্পেইনও সফল হবে বলে আশা করা যায়। টাইফয়েড টিকা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় প্রচার হওয়া মিথ্যা তথ্যের মোকাবেলায় মূলধারার গণমাধ্যমকর্মীদের বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোঃ মুজিবুর রহমান ও ইউনিসেফ এর খুলনা চিফ মোঃ কাউসার হোসেন। স্বাগত বক্তৃতা করেন নিমকোর পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাববী এবং মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফের ন্যাশনাল ইউপিআই কনসালট্যান্ট ডা. তাপস কুমার হালদার। এসময় সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-সহ স্থানীয় ৬০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

জন্মভূমি ডেস্ক October 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় বিশ্ব পরিসংখ্যান ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
Next Article নগরীতে অনিবন্ধনকৃত ২৩টি ইজিবাইক আটক
আরো পড়ুন
খুলনা

খুলনার ‘জিয়া হল’ রাজনৈতিক প্রতিহিংসায় ধুলিস্যাৎ

By জন্মভূমি ডেস্ক 18 minutes ago
নড়াইল

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

By জন্মভূমি ডেস্ক 27 minutes ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 29 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

খুলনার ‘জিয়া হল’ রাজনৈতিক প্রতিহিংসায় ধুলিস্যাৎ

By জন্মভূমি ডেস্ক 18 minutes ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?