By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় ঘটছে কৃষি বিপ্লব: উৎপাদনে সাফল্য
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় ঘটছে কৃষি বিপ্লব: উৎপাদনে সাফল্য
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ঘটছে কৃষি বিপ্লব: উৎপাদনে সাফল্য

Last updated: 2023/11/13 at 12:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

কৃষকদের মুখে আনন্দের হাসি

হারুন-অর-রশীদ : কৃষি অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। খাদ্য মানুষের পুষ্টি প্রদানের অন্যতম উপকরণ। সরকার কৃষকদের কাছে কৃষি উপকরণ সহজপ্রাপ্যতা নিশ্চিতকল্পে কাজ করছে। ফলে এর সুফল পাচ্ছেন কৃষক। মানুষের খাদ্য চাহিদা পূরণে কৃষি উৎপাদন বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নয়ন এবং কৃষি উপকরণ কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে সরকার নানামুখি কাজ করছে। সূত্র জানিয়েছে, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলা নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চল। এই ৪ জেলায় ৩ বছরে ১৭ লাখ ৪৫ হাজার ৬৯১ হেক্টর জমি আবাদ করা হয়েছে। এ থেকে ৫৯ লাখ ৮ হাজার ৭ মেট্রিকটন চাল উৎপাদন হয়েছে। এর মধ্যে ২০২০-২১ অর্থ বছরে আবাদ ৫লাখ ৭৬ হাজার ২৫ হেক্টর। উৎপাদন হয়েছে ১৯ লাখ ৩৭ হাজার ৭৮৪ মেট্রিক টন চাল। ২০২১-২২ অর্থ বছরে আবাদ করা হয়েছে ৫ লাখ ৮৪ হাজার ২৫ হেক্টর। চাল উৎপাদন হয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৩৮৪ মেট্রিকটন এবং ২০২২-২৩ অর্থ বছরে আবাদ করা হয়েছে ৫লাখ ৮৫ হাজার ৬৪১ হেক্টর জমি। উৎপাদন হয়েছে ২০লাখ ২২ হাজার ৮৩৯ মেট্রিক টন চাল। ২০২৩-২৪ অর্থ বছরের ধান এখনো মাঠে দন্ডায়মান রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি বছর আবাদ ও উৎপাদন বাড়ছে। এই অঞ্চলে আউশ, রোপা আমন, বোনা আমন ও বেরো আবাদ করা হচ্ছে।

সরকার কৃষকদের প্রণোদনা দেয়ায় আগ্রহী হয়ে বেশী করে জমি আবাদ করছে। ফলে উৎপাদনও বাড়ছে। ২০২২-২৩ অর্থ বছরে ১লাখ ৩০হাজার ৮৬৫ হেক্টর জমিতে গম, ভুট্টা, আলু, মিষ্টি আলু, পাট, নানা প্রকার সবজি, সরিষা, চীনা বাদাম, তিসি, তিল, সূর্যমুখি, মসুর, খেসারী, মটর, শীত কালিন মুগ ও গ্রীষ্মকালীন মুগ, মাসকলাই, অড়হড়, বুট, পেঁয়াজ, রসুন, ধনিয়া, শতিকালিন মরিচ, গ্রীষ্মকালিন মরিচ, আদা, হলুদ, কালোজিরা, মৌরী, আখ, বাঙ্গি, মৌসুমের তরমুজ ও অফসিজনের তরমুজ আবাদ করা হয়েছে এবং ৪লাখ ১৩৭ হাজার ৯৭৬ মেট্রিকটন ফসল উৎপাদন হয়েছে। কৃষক অর্থনৈতিক ভাবে ঘুরে দাড়িয়েছেন। স্বপ্নের পদ্মাসেতু চালু হওয়ার পর এই অঞ্চলের কৃষি পণ্য ঢাকাসহ বিভিন্ন জায়গায় যাওয়ার ফলে তারা লাভবান হচ্ছেন।

কৃষক সরকারি প্রণাদনা পেয়ে উৎসাহি হয়ে আবাদের দিকে ঝুকছেন। এমনকি পতিত জমিতে আবাদ করা হয়েছে। ফলে এই অঞ্চলে ঘটছে কৃষি বিপ্লব। কৃষি বান্ধব সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করছে। কৃষির উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে সরকার।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ বলেন, কৃষক যাতে সহজে উৎপাদন বাড়তে পারে তার জন্য সব রকম ব্যবস্থা করা হচ্ছে। মানুষের মুখে খাবার তুলে দেয়ার জন্য সরকার নানামুখি ব্যবস্থা নিচ্ছে। তিন বছরের মধ্যে আমদানী নির্ভরতা কমাতে হবে। যাতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা ফসল উৎপাদনে আগ্রহী হন এবং উৎসাহ পান। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পতিত জমিতে আবাদ করা হচ্ছে। কৃষক আগ্রহী হয়ে আবাদের দিকে ঝুকছেন। তিনি কৃষকদের বেশী করে জমি আবাদ করার আহবান জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লোহাগড়ায় মুদি দোকানে দুর্ধর্ষ চুরি: গ্রেফতার ১
Next Article জানুয়ারিতে ফাইনাল খেলা হবে : ওবায়দুল কাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

বিএনপি সরকারের যাত্রা শুরু চলার পথ মসৃণ হোক

By Correspondent 2 hours ago
নড়াইল

আজ বিখ্যাত কবিয়াল বিজয় সরকারের ১২৩ তম জন্মদিন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?