By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় জমা পড়েনি ১৮২টি অস্ত্র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় জমা পড়েনি ১৮২টি অস্ত্র
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় জমা পড়েনি ১৮২টি অস্ত্র

Last updated: 2024/09/18 at 2:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নির্ধারিত সময় পেরিয়ে গেলেও খুলনা বিভাগে ১৮২টি অস্ত্র এখনো জমা দেননি লাইসেন্স ধারীরা। ফলে জনমনে নানা শঙ্কা দেখা দিয়েছে। নাগরিক নেতারা বলছেন, এসব অস্ত্র উদ্ধার না হলে হুমকিতে পড়বে জননিরাপত্তা। তবে প্রশাসন বলছে, মালিকদের অবস্থান ও অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, খুলনা মহানগর এবং জেলায় ২০০৯ থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত মোট ২ হাজার ২৯৯টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়। এর মধ্যে খুলনা মহানগরে ১০টি লাইসেন্সের বিপরীতে কোনো অস্ত্র কেনা হয়নি। ৪৮৬টি লাইসেন্সের মালিক অস্ত্র কিনেছেন। যার মধ্যে একনলা বন্দুক, আটটি দোনলা বন্দুক, শটগান, এনপিবি রিভলভার ও পিস্তল রয়েছে।

৩ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় জমা পড়েছে ২ হাজার ১১৭টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে খুলনা জেলার ১৮২টি অস্ত্র এখনও জমা পড়েনি। অনেকেই বলছেন এসব অস্ত্র উদ্ধার না হলে হুমকিতে পড়বে জননিরাপত্তা।

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাড. মো. বাবুল হাওলাদার বলেন, বর্তমানে দেশের সর্বোচ্চ পর্যায়ের ফোর্স যৌথবাহিনীর অভিযানে যদি অস্ত্র উদ্ধার করা না যায়, তাহলে এটি একটি নেগেটিভ ইঙ্গিত বহন করে। যেটা নাগরিক নিরাপত্তায় ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।

এদিকে অস্ত্র উদ্ধার ও আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ এডিসি মিডিয়া আহসান হাবীব বলেন, ৩ তারিখের মধ্যে যে সকল অস্ত্র জমা পড়েনি সেগুলো সম্পর্কে সঠিক তথ্য নিয়ে তা উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

খুলনার স্থানীয় সরকারের উপ-পরিচালক ইউসুপ আলী বলেন, যে সকল জায়গায় অস্ত্র জমা পড়ার কথা সেগুলো চেক করে যদি না পাওয়া যায়, তাহলে আর্মস অ্যাক্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
Next Article চলতি বছরে ডেঙ্গু রোগী ২০ হাজার ছাড়ালো
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 11 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 11 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
খুলনামহানগর

নগরীতে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু কাল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?