By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় জাতীয় বীমা দিবস পালিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > খুলনায় জাতীয় বীমা দিবস পালিত
Uncategorized

খুলনায় জাতীয় বীমা দিবস পালিত

Last updated: 2021/03/01 at 11:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক

মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার প্রতিপাদ্য নিয়ে খুলনায় সোমবার জাতীয় বীমা দিবস ২০২১ পালন করা হয়। এ উপলক্ষে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ব্যাংকের পাশাপাশি বীমা খাতের উন্নয়নের বিকল্প নেই। বীমা শিল্পের প্রসার এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী ১ মার্চ কে জাতীয় বীমা দিবস ঘোষণা করেছেন। এ সুযোগ কাজে লাগিয়ে বীমা বিষয়ে সাধারণ মানুষের ভুল ধারণা দূর করতে হবে। একইসাথে হয়রানি এড়াতে বীমার পলিসি গ্রহীতাদের এ বিষয়ক কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণের পরামর্শ দিতে হবে। বীমা শিল্পের বিকাশ দেশের অর্থনীতির স্বার্থে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের জিডিপিতে বীমা খাতের অবদান ০.৫৬ শতাংশ। সম্ভাবনাময় আর্থিক খাত হিসেবে বীমার বিকাশের জন্য সরকার বীমা আইন ২০১০ প্রণয়ন করেছে। একই সাথে ২০১১ সালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক স্বপন কুমার বিশ^াস। এসময় জীবন বীমা কর্পোরেশনের ডিজিএম অরুন কুমার চক্রবর্তী, সাধারণ বীমা কর্পোরেশনের এজিএম মশিউর রহমান, পপুলার লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি সাইফুর রহমান জুয়েল প্রমুখ বক্তৃতা করেন।

খুলনা জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনিমার্ণে বীমার গুরুত্ব’ বিষয়ক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান এবং বিভিন্ন বীমা কোম্পানির বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। তথ্য : পিআইডি

সিনিয়র করেস্পন্ডেন্ট March 1, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকুক
Next Article আজ অগ্নিঝরা মার্চের দ্বিতীয় দিন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 3 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?